Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ম্যাপ পাল্টে ফের অরুণাচল দাবি চিনের, কড়া জবাব ভারতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ চরমে উঠছে চিনের আগ্রাসী মনোভাব৷ দক্ষিণ চিন সাগর থেকে শুরু করে অরুণাচল৷ ড্রাগনের পদধ্বনি শোনা যাচ্ছে সর্বত্রই৷ বিশেষ করে এশিয়া মহাদেশে আধিপত্যের লড়াইয়ে ভারতকে বিপাকে ফেলার চেষ্টায় বিরাম নেই কমিউনিস্ট দেশটির৷ সীমান্ত সমস্যা, দলাই লামা ও পাক-চিন অর্থনৈতিক করিডর –এই তিন ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্কের চরম অবনতি হয়েছে৷ [কন্যাসন্তানের জন্ম দেওয়ায় … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/india/china-provokes-india-claims-arunachal-as-south-tibet/pid/58430/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "ম্যাপ পাল্টে ফের অরুণাচল দাবি চিনের, কড়া জবাব ভারতের"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০১৯, ১৮:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০১৯, ১৮:৪৬

options
link
ম্যাপ পাল্টে ফের অরুণাচল দাবি চিনের, কড়া জবাব ভারতের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ চরমে উঠছে চিনের আগ্রাসী মনোভাব৷ দক্ষিণ চিন সাগর থেকে শুরু করে অরুণাচল৷ ড্রাগনের পদধ্বনি শোনা যাচ্ছে সর্বত্রই৷ বিশেষ করে এশিয়া মহাদেশে আধিপত্যের লড়াইয়ে ভারতকে বিপাকে ফেলার চেষ্টায় বিরাম নেই কমিউনিস্ট দেশটির৷ সীমান্ত সমস্যা, দলাই লামা ও পাক-চিন অর্থনৈতিক করিডর –এই তিন ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্কের চরম অবনতি হয়েছে৷

[কন্যাসন্তানের জন্ম দেওয়ায় তিন তালাক, মোদির দ্বারস্থ মহিলা]

Advertisement

সম্প্রতি, তিব্বতী বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার অরুণাচল সফর নিয়ে তলানিতে ঠেকেছে ভারত-চিন সম্পর্ক৷ তাই এবার ভারতকে প্রবল উস্কানি দিয়ে অরুণাচল প্রদেশের নতুন ম্যাপ আনল বেজিং৷ওই ম্যাপগুলিতে অরুণাচলকে ‘দক্ষিণ তিব্বত’ বলে দাবি করেছে চিন৷ এবং তা চিনের অবিচ্ছেদ্য অঙ্গ বলেও দাবি করছে চিনা বিদেশমন্ত্রক৷ তবে চিনের এই উস্কানিতে কড়া জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু৷ তিনি জানিয়েছেন, চিনের এই পদক্ষেপে ভারতের কিছু যায় আসে না৷ তবে এর ফলে ভারত-চিন সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে৷

চিন অরুণাচল প্রদেশের ছয়টি জায়গার নাম পরিবর্তন করেছে বলে জানার পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু বলেছেন, “বিদেশি রাষ্ট্রের ভারতের কোনও জায়গার নাম পরিবর্তনের অধিকার নেই, অরুণাচলের উপর অধিকার শুধুমাত্র ভারতেরই রয়েছে৷” চিনের নাম বদলের এই ঘটনাকে ভারত সরকার যে মোটেই পাত্তা দিচ্ছে না সেই ইঙ্গিতও পরিষ্কারভাবে দিয়েছেন তিনি৷

[জঙ্গি হামলার পরিকল্পনা ফাঁস, পুলিশের নজরে ২০০০ মাদ্রাসা-মসজিদ]

গত বুধবার চিন জানিয়েছিল, ভারত যাকে অরুণাচল প্রদেশ বলে দাবি করে তা আসলে দক্ষিণ তিব্বত৷ ঐতিহাসিকভাবে তা চিনের অবিচ্ছেদ্য অংশ৷ চিনের দক্ষিণ-পূর্বপ্রান্তে শেষ সীমান্তে রয়েছে ভারতের অসম প্রদেশ৷ অরুণাচল প্রদেশ নয়৷ কারণ অরুণাচল দক্ষিণ তিব্বত হিসাবে চিনের অংশ৷ চিনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রক ১৪ এপ্রিল এক বিজ্ঞপ্তি জারি করে অরুণাচল প্রদেশের ছটি গুরুত্বপূর্ণ জনপদের সরকারিভাবে নামকরণ করেছে৷ রোমান হরফে এবং তিব্বতি ভাষায় জায়গাগুলির নামকরণ করা হয়েছে৷ চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাংয়ের হুমকি, এই জায়গাগুলিতে চিনের দখলদারি নিশ্চিত করতে যে কোনও ব্যবস্থা নেবেন তাঁরা৷

সম্প্রতি বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার অরুণাচল সফর নিয়ে আপত্তি জানিয়েছিল বেজিং৷ যদিও তাতে একেবারেই গুরুত্ব দেয়নি নয়াদিল্লি৷ আর তার পাল্টা জবাব দিতেই চিনের পক্ষ থেকে এই নাম বদলের খেলা শুরু করে ভারতের উপর চাপ বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে বলেই মনে করছে কূটনৈতিক মহল৷ অরুণাচল প্রদেশকে চিনের মানচিত্রে ঢোকাতে গুগলকে অনুরোধ করবে বেজিং, জানিয়েছে সংবাদ সংস্থা৷

[ফের ধামাকা, এবার ব্রডব্যান্ডেও আকর্ষণীয় অফার নিয়ে হাজির Jio]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.