সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনা (China) সরকারের মদতপুষ্ট হ্যাকারদের কবলে মোদি সরকারের জরুরি নথি! তেমনই দাবি হ্যাকারদের (Hacker) এক দলের। পিএমও-সহ ভারত সরকারের নানা দপ্তরের পাশাপাশি রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ, এয়ার ইন্ডিয়ার মতো সংস্থাও তাদের টার্গেট ছিল বলে জানা যাচ্ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তদন্তে এমনই বিস্ফোরক তথ্য জানা গিয়েছে বলে দাবি।
আই-সুন নামের এক সাইবার সুরক্ষা কনট্র্যাক্টর সংস্থা যারা চিনের জন নিরাপত্তা মন্ত্রকের সঙ্গে যুক্ত, তাদের তরফে বেনামে পোস্ট করা হয়েছিল অসংখ্য নথি, ছবি ও চ্যাট। আই-সুন ও চিনা পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে কীভাবে ওই ফাইলগুলি ফাঁস হল তা জানতে। সংস্থার দুই কর্মীর এমনই দাবি।
[আরও পড়ুন: কন্ডোমে দলীয় প্রতীক, বাড়ি বাড়ি বিলি রাজনৈতিক দলগুলির, ভোটপ্রচারে নয়া হাতিয়ার অন্ধ্রে]
ফাঁস হওয়া তথ্য থেকে দেখা যাচ্ছে, চিনা সংস্থাটির টার্গেটের মধ্যে ছিল ভারতের অর্থ মন্ত্রক, বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দপ্তরও। তালিকায় রয়েছে ইপিএফও, বিএসএনএলের নামও। তবে ভারত ছাড়াও নেপাল, আফগানিস্তান, তুরস্ক, কম্বোডিয়া, মায়ানমারের মতো দেশও ছিল হ্যাকারদের টার্গেট। এমনকী, বেজিংয়ের ‘বন্ধু’ পাকিস্তানও! বাদ পড়েনি ন্যাটো, ইউরোপীয় প্রশাসন! এমনটাই জানা যাচ্ছে, ফাঁস হওয়া তথ্য থেকে। তবে কোন ধরনের তথ্য কতটা ফাঁস হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত জানতে পারেনি সর্বভারতীয় সংবাদমাধ্যমটি।
[আরও পড়ুন: মার্চের শুরুতেই ‘ইন্ডিয়া’র প্রথম জনসভা বিহারে, একমঞ্চে রাহুল-ইয়েচুরি, থাকছেন না অনেকেই]
সর্বশেষ খবর
-
৩ কোটি টাকা নিয়েও ব্যাঙ্কের ঋণ মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি ক্রোক
-
‘লালকেল্লা থেকে ওষুধ দিয়েছি, এবার দিমাগি নকশালদের মুখোশ খুলছে’, জেন জির মন জয়ে বার্তা মোদির
-
আমাদের ভবিষ্যৎ কী? বেসরকারিকরণের ছোঁয়া লাগতেই আশঙ্কায় ইসরোর বিজ্ঞানীরা, কড়া চিঠি ডিরেক্টরকে
-
দেওর-বউদির পরকীয়া! সম্পর্ক ভাঙতে চাইতেই রান্না ঘরে বধূকে কুপিয়ে ‘খুন’ মালদহে
-
লিভ ইন সঙ্গীকে খুন! ঘটনাস্থলে নিয়ে গিয়ে অভিযুক্তকে দড়ি দিয়ে বেঁধে মার পুলিশের, ভিডিও ভাইরাল