Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬

দেশি ‘বোফর্স’ কামানে নিম্নমানের চিনা যন্ত্রাংশ!

সিবিআইয়ের বিস্ফোরক অভিযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০১৭, ০৭:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০১৭, ০৭:২১

options
link
দেশি ‘বোফর্স’ কামানে নিম্নমানের চিনা যন্ত্রাংশ! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিম্নমানের ও নকল চিনা যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হয়েছে ‘বোফর্স’ কামানের ভারতীয় সংস্করণ ১৫৫ এমএমের ধনুশ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করল সিবিআই। যদিও ওই যন্ত্রাংশে লেখা রয়েছে মেড ইন জার্মানি। এই প্রতারণার বিষয়টি নজরে আসতেই দিল্লির এক সংস্থা সিধ সেলস সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সিবিআই। এছাড়াও মধ্যপ্রদেশের জব্বলপুরের গান ক্যারেজ ফ্যাক্টরির বিরুদ্ধেও অপরাধমূলক যড়যন্ত্র, প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়েছে। মূলত ফ্যাক্টরির আধিকারিকদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

cbi

Advertisement

সিবিআই জানিয়েছে, এই বিশেষ ধনুশ কামানটি ভারতের সামরিক ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ৷ গাফিলতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সিবিআইয়ের অভিযোগ, এই দুটি সংস্থাই নিজেদের মধ্যে যোগসাজশ করে জালিয়াতির ঘটনা ঘটিয়েছে। সিধ সেলস সিন্ডিকেট এই নকল কামানের যোগান দিচ্ছে বলে তদন্তে জানতে পেরেছে সিবিআই৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

cbi3

২০১৩ সালে জব্বলপুরের ফ্যাক্টরিতে ৪টি কামান তৈরি হয়। পরের বছর অর্থাৎ, ২০১৪ সালে তৈরি হয় ৬টি কামান। এছাড়াও ২০১৪ সালের ৭ এপ্রিল থেকে ১২ আগস্ট পর্যন্ত  আরও ৩টি নকল কামান তৈরি করেছে এই গান ফ্যাক্টরি। এই দুটি সংস্থার যাবতীয় নথি সংগ্রহ করেছে সিবিআই। খতিয়ে দেখা হচ্ছে দুটি সংস্থার মধ্যে মেল আদানপ্রদানের যাবতীয় তথ্য।

cbi1

১৯৯৯ সালে কারগিল যুদ্ধের সময় ভারতীয় সেনা পাকিস্তানের বিরুদ্ধে ‘বোফর্স’ ব্যবহার করে। সাফল্যও মেলে। এরপরেই ১৫৫ এমএমের ধনুশ কামান তৈরির উদ্যোগ নেয় ভারত। ধনুশ ভারতীয় সেনাবাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অস্ত্র। সেখানে এই জালিয়াতির কড়া মোকাবিলা করা হবে বলে জানিয়েছে সিবিআই। ইতিমধ্যেই গোটা ঘটনায় সিজেএফের আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে।

জেরায় ধনুশ তৈরিতে নকল চিনা যন্ত্রাংশ ব্যবহারের কথা স্বীকার করে নিয়েছে সিজেএফ। এই ঘটনায় সিধ সেলস সিন্ডিকেটের জড়িত থাকার বিষয়টিও জানিয়েছে তারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.