সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে যে হত্যা করা হতে পারে, তা বেশ আগেই টের পেয়েছিল মার্কিন গুপ্তচর সংস্থা৷ সেন্ট্রাল ইনটেলিজেন্সি এজেন্সি বা সিআইএ-র প্রকাশিত একটি রিপোর্ট থেকে সম্প্রতি সামনে এল এই তথ্য৷
ব্রহ্ম-তেজে এবার জ্বলবে পাকিস্তান, যৌথ প্রস্তুতি শুরু ভারত-রাশিয়ার
পূর্ণাঙ্গ রিপোর্টটির কী শিরোনাম ছিল তা অবশ্য জানা যায়নি৷ তবে সেখানে স্পষ্টতই উল্লেখ করা আছে যে, আততায়ীদের হাতে নিহত হতে পারেন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী৷ এই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল ১৯৮৬ সালে৷ অর্থাৎ রাজীব হত্যার ঠিক পাঁচ বছর আগে৷ ভারত থেকে পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতেই এই অনুমান ছিল মার্কিন গোয়েন্দাদের৷ মার্চ মাসে প্রকাশিত রিপোর্টি তৈরি করা হয়েছিল সে বছরের জানুয়ারি মাসে৷ দেখা যাচ্ছে, রিপোর্টের শিরোনাম হিসেবে দেওয়া আছে, ‘ইন্ডিয়া আফটার রাজীভ…’৷ শিরোনামে হত্যার প্রসঙ্গটি নেই৷ কিন্তু রিপোর্টের প্রথমেই উল্লেখ আছে, অন্তত একবার আততায়ীদের হাতে আক্রন্ত হওয়ার সম্ভাবনা ছিল প্রধানমন্ত্রীর৷ সেই সময়কার বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীদের কথাও উল্লেখ করা ছিল৷ এর ঠিক পাঁচ বছর পর তামিলনাড়ুতে নিহত হন রাজীব৷
জাতীয় সঙ্গীতের অবমাননা! সৌরভের ভিডিও ঘিরে এবার বিতর্ক নেটদুনিয়ায়
২৩ পাতার ওই রিপোর্টে উঠে এসেছিল পি ভি নরসিমা রাও এবং ভি পি সিংয়ের নামও৷ অন্তর্বর্তী দায়িত্ব তাঁদের হাতে যেতে পারে বলেও অনুমান করা হয়েছিল৷ অবশ্য বেশ কিছু অংশ ডিলিট করে দিয়েই রিপোর্টটি সামনে আনা হয়েছে৷ ফলত আরও কী বিস্ফোরক তথ্য ওই রিপোর্টে ছিল, তা অজানাই থেকে গিয়েছে৷
সর্বশেষ খবর
-
দু’দিনে উলুবেড়িয়া পুরসভার ১৯ কাউন্সিলরের পদত্যাগ, ভেঙে চুরমার আরও এক পুরবোর্ড!
-
১৭ আগস্ট থেকেই ঢুকবে অন্নপূর্ণার টাকা, ‘ঝাড়াই বাছাই’ পর্ব নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
-
দার্জিলিং থেকে ঢিল ছোড়া দূরত্ব, স্বাধীনতার সপ্তাহান্ত কাটান ‘অফবিট উত্তরবঙ্গে’
-
রাস্তায় নামলেই বাজেয়াপ্ত হবে টুলুর ২৪২টি গাড়ি! বিপদ বাড়ছে দুবাইয়ে লুকিয়ে থাকা ‘পাথরসম্রাটে’র
-
মহিলার অভাব, বিয়ের জন্য হাহাকার! নিঃসঙ্গ পুরুষদের কীভাবে ফাঁসাচ্ছে ‘ভুয়ো’ কনেরা?