বাড়ি থেকে টেনে শৌচালয়ে নিয়ে নাবালিকাকে গণধর্ষণ! চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এলে কিশোরীকে কুয়োর ফেলে হত্যার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। নৃশংস কাণ্ডটি ঘটেছে বিহারের (Bihar) সারন জেলায়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ, অবরোধ স্থানীয় বাসিন্দাদের। এক অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বুধবার বিকেল নাগাদ দশম শ্রেণির ছাত্রী তার মা’র সঙ্গে তাঁদের পুরনো বাড়িতে যায়। অভিযোগ সেই সময় চার-পাঁচজন দুষ্কৃতী নাবালিকাকে পাশের শৌচালয়ে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। নির্যাতিতার চিৎকার শুনে ছুটে আসেন তাঁর মা ও পরিবারের বাকি সদস্যরা। অভিযোগ সেই সময় নাবালিকার পা ধরে টেনে নিয়ে জীবন্ত অবস্থায় পাশের কুয়োতে ফেল দেয় দুষ্কৃতীর দল। তারপর তারা পালিয়ে যায়। পরিবারের সদস্যরা নির্যাতিতাকে উদ্ধার করলেও ততক্ষণে সব শেষ। নির্যাতিতার পরিবার জানিয়েছে,অভিযুক্তদের তারা চেনেন। প্রত্যেকেই ওই গ্রামের বাসিন্দা। দুষ্কতীদের মধ্যে একজন আগেও নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেছিল বলে অভিযোগ।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয় জনতা বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের বুঝিয়ে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। পরে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে যুবরাজ কুমার নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তরা পলাতক। পুলিশ জানিয়েছে, তাদের খোঁজে তল্লাশি চলছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী চন্দ্রনাথ রথের মা হাসিরানিই! শুভেন্দুর সঙ্গে জমা দেবেন মনোনয়ন
-
পুজো মিটলেই বাড়বে বাসের ভাড়া! বড় ইঙ্গিত অর্জুনের, কত হতে পারে ন্যূনতম ভাড়া?
-
গণেশ পুজোতেও উন্মুক্ত ক্লিভেজ! কৃতী শ্যাননের পোশাক বিতর্ক উসকে সমালোচিত দিশা
-
ওয়ার্ডে মাত্র ১ ভোট পেলেন বিজেপি প্রার্থী, রাজস্থানে চমকে দেওয়া কামব্যাকে বোর্ড গড়ছে সিপিএম
-
‘বিশ্বকর্মা পুজোয় নবান্নে আমার সঙ্গে অঞ্জলি দিন’, বামেদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দুর