Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
PM Narendra Modi

‘যুদ্ধ আবহে ভয় ছড়াচ্ছে, ভারত-বিরোধী শক্তির কাঠপুতুল কংগ্রেস’, তোপ মোদির

শনিবার ভোটমুখী অসমের শিলচরে একটি জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে ভাষণ দিতে দিয়ে তিনি বলেন, “যুদ্ধ আবহে যাতে দেশের নাগরিকদের স্বার্থ সুরক্ষিত করা যায়, তার জন্য আমাদের সরকার দিনরাত কাজ করছে। আমাদের লক্ষ্য হল দেশের নাগরিকদের উপর এই যুদ্ধের প্রভাব হ্রাস করা। এই সংবেদনশীল সময়ে আশা করেছিলাম, কংগ্রেস একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে নিজেদের প্রমাণ করবে। কিন্তু এবারও হাত শিবির ব্যর্থ।”

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ২০:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ২০:১১

options
link
‘যুদ্ধ আবহে ভয় ছড়াচ্ছে, ভারত-বিরোধী শক্তির কাঠপুতুল কংগ্রেস’, তোপ মোদির zoom
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত।
Advertisement

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে সরকার যখন দেশের নাগরিকদের সুরক্ষা প্রদান করার চেষ্টা করছে, তখন কংগ্রেস ভারতীয়দের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। অসমে দাঁড়িয়ে হাত শিবিরকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। একইসঙ্গে তিনি কংগ্রেসকে ‘ভারত-বিরোধী শক্তির কাঠপুতুল’ বলেও অভিহিত করেছেন।

শনিবার ভোটমুখী অসমের শিলচরে একটি জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে ভাষণ দিতে দিয়ে তিনি বলেন, “যুদ্ধ আবহে যাতে দেশের নাগরিকদের স্বার্থ সুরক্ষিত করা যায়, তার জন্য আমাদের সরকার দিনরাত কাজ করছে। আমাদের লক্ষ্য হল দেশের নাগরিকদের উপর এই যুদ্ধের প্রভাব হ্রাস করা। এই সংবেদনশীল সময়ে আশা করেছিলাম, কংগ্রেস একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে নিজেদের প্রমাণ করবে। কিন্তু এবারও হাত শিবির ব্যর্থ।” তিনি আরও বলেন, “কংগ্রেস দেশের অন্দরে আতঙ্ক সৃষ্টি করার সর্বাত্মক চেষ্টা করছে। তারা ভাবছে মানুষ বিভ্রান্ত হয়ে পড়বেন। যাতে পরবর্তীতে আমাকে গালিগালাজ করা যায়।”

Advertisement

“বিশ্বের যেসব শক্তি ভারতের উন্নয়ন হজম করতে পারছে না, কংগ্রেস ক্রমশ এই শক্তিগুলির কাঠপুতুল হয়ে উঠছে।”

আক্রমণে ঝাঁজ আরও বৃদ্ধি করে মোদি বলেন, “বিশ্বের যেসব শক্তি ভারতের উন্নয়ন হজম করতে পারছে না, কংগ্রেস ক্রমশ এই শক্তিগুলির কাঠপুতুল হয়ে উঠছে। একের পর এক রাজ্যের ভোটের ফল প্রমাণ করে দিয়েছে দলটি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।” এরপরই অসমবাসীর উদ্দেশে বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আপনারা অসম থেকে কংগ্রেসকে উৎখাত করেছেন। আজ দেশের প্রতিটি রাজ্য কংগ্রেসকে শিক্ষা দিচ্ছে। কংগ্রেস একের পর এক নির্বাচনে হেরে যাচ্ছে। কংগ্রেস ক্রমে পরাজয়ের শতাব্দী অতিক্রম করতে চলেছে।” সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হওয়া এআই সম্মেলনে কংগ্রেস কর্মীদের ‘অর্ধনগ্ন’ প্রতিবাদের প্রসঙ্গও এদিন ফের উত্থাপন করেন মোদি। বলেন, “পরাজয়ের হতাশা কংগ্রেসকে এতটাই গ্রাস করেছে যে তারা দেশবাসীর বিরুদ্ধেই আক্রমণ শুরু করেছে। কংগ্রেস নেতারা দেশকে অপমান করার জন্য নিজেদের উৎসর্গ করেছেন।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.