সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে উপস্থিতির হার কম থাকায় ছাত্রকে পরীক্ষায় বসতে দেননি শিক্ষক। বহুবার শিক্ষককে অনুরোধ করেও বিশেষ লাভ হয়নি। তাই রাগের বশে শিক্ষককে ছুরি দিয়ে আঘাত করল দ্বাদশ শ্রেণির দুই ছাত্র। সোমবার পশ্চিম দিল্লির নাংগলোই সরকারি স্কুলে এই ঘটনাটি ঘটেছে।
ঘটনায় গুরুতর জখম হন শিক্ষক মুকেশ কুমার। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে, মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, সোমবার বিকেল পাঁচটার সময় ক্লাসে পরীক্ষার গার্ড দিচ্ছিলেন মুকেশ কুমার। এই সময়ই এক ছাত্র ক্লাসে ঢুকে মুকেশ বাবুর কাছে পরীক্ষায় বসার অনুমতি চায়। ছাত্রর ক্লাসে উপস্থিতির হার কম থাকায় তাকে পরীক্ষায় বসতে দিতে চাননি মুকেশ বাবু। আর এরপরেই মেজাজ হারায় সেই ছাত্র। রাগের মাথায় সে এবং তার অপর এক বন্ধু গোটা ক্লাসের সামনেই শিক্ষককে ছুরি দিয়ে কোপাতে থাকে।
শিক্ষককে আঘাত করেই সেখান থেকে চম্পট দেয় দুই ছাত্র। গোটা ঘটনায় স্কুল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত মুকেশ কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। আজ সকালে তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, অভিযুক্ত দুই ছাত্রর একজনের বয়স ১৮ এবং অপর ছাত্রর বয়স ১৭ বছর ১০ মাস। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ খবর
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!
-
রাহুলের মৃত্যুতে আচমকা বন্ধ ‘চিরসখা’, দুমাস পর ছোট পর্দায় প্রত্যাবর্তন ‘কমলিনী’র, কোন ভূমিকায় অপরাজিতা?