সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৩০ লক্ষ ডেবিট কার্ড ব্যবহারকারীর কার্ড ও পিন নম্বর ফাঁস হওয়ার আশঙ্কা তৈরি হল দেশজুড়ে! ডেবিট কার্ড ও কার্ডের পিন নম্বর ফাঁস হওয়ার আশঙ্কায় ভুগছেন স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক-সহ একাধিক সরকারি ও ব্যক্তিগত মালিকানাধীন ব্যাঙ্কের গ্রাহকরা!
অনুমান, কোনও অসাধু ম্যালওয়্যারের মাধ্যমে গ্রাহকদের ডেবিট কার্ড ও তার পিন নম্বর ফাঁস হয়ে গিয়েছে৷ ঘটনার জেরে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) একাই প্রায় ছয় লক্ষ গ্রাহকের ডেবিট কার্ড ব্লক করে দিচ্ছে৷ গ্রাহকদের জন্য ফের নতুন কার্ড ইস্যু করা হবে৷ নিরাপত্তাজনিত কারণেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে ব্যাঙ্ক সূত্রে৷
গ্রাহকের ব্যক্তিগত তথ্য যাতে নিরাপদ থাকে, তার দিকে বিশেষ নজর রাখার জন্যই এই ব্যবস্থা৷ কার্ডের নেটওয়ার্ক কোম্পানি এনপিসিএল, মাস্টার কার্ড ও ভিসা কার্ড বিভিন্ন ব্যাঙ্ককে সতর্ক করেছে যাতে গ্রাহকের ব্যক্তিগত কোনও তথ্য ফাঁস না হয়৷ একাধিক ব্যাঙ্ক তাদের গ্রাহককে পিন নম্বর বদলে ফেলার অনুরোধ জানাচ্ছে৷ একইসঙ্গে আন্তর্জাতিক স্তরেও সমস্ত লেনদেন বন্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে৷
ওয়াকিবহাল মহলের বক্তব্য, সমস্যার সূত্রপাত হিতাচি পেমেন্ট সার্ভিস-এর সিস্টেম থেকে৷ যারা ইয়েস ব্যাঙ্কের যাবতীয় এটিএম নেটওয়ার্ক পরিচালনা করে৷ গত জুলাই মাসে সমস্যাটি প্রথম প্রকাশ্যে আসে৷ ঘটনার পরিপ্রেক্ষিতে এটিএমগুলিতে রিভিউয়ের নির্দেশ দিয়েছে ইয়েস ব্যাঙ্ক৷ তবে গ্রাহকদের সমস্ত আর্থিক লেনদেন এখন সুরক্ষিত রয়েছে বলেই জানানো হয়েছে ব্যাঙ্কটির তরফে৷
সর্বশেষ খবর
-
অ্যাপ বাইক রাইডারকে গালিগালাজের ঘটনায় কড়া শাস্তি! চাকরি খোয়ালেন তরুণী
-
বিশ্বকাপে টানা দু’ম্যাচ জয়, নেদারল্যান্ডসকে দুরমুশ করে পয়েন্ট টেবিলের শীর্ষে হরমনরা
-
চল্লিশে চালসে নয়, নতুন নজির! ক্যাপ্টেন আর্ম ব্যান্ড পরেই পর্তুগালের প্রথম একাদশে রোনাল্ডো
-
বিশ্বকাপ জ্বরে কাবু বাঙালির শাড়ির বাজারও! আর্জেন্টিনা-ব্রাজিল ডিজাইনার সিল্কের দাম জানেন?
-
রাম মন্দিরে চুরিতে অস্বস্তি বাড়ছে বিজেপির, এবার বেফাঁস বিনয় কাটিহার-ব্রিজভূষণরা