সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভিন্ন খনির মজুত কয়লা যাচাই করতে এবার বড় উদ্যোগ নিল কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Limited)। খনিগুলির কয়লার মান ও পরিমাণ বুঝে নিতেই সতর্কমূলক ব্যবস্থা হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কয়লার পরিমাণ ও মান যাচাইয়ে একাধিক বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। এই কাজে স্বচ্ছতা আনতে প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়া হয়েছে।
কেন্দ্রের কয়লা মন্ত্রকের নজরদারিতে কোল ইন্ডিয়ার ‘ভিজিল্যান্স’ দলের সদস্য গোটা দেশে মজুত তথা উদ্বৃত্ত কয়লা খতিয়ে দেখছে। সংস্থার প্রশাসনিক কাজ আরও সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে যাতে হয়, তার জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কোল ইন্ডিয়ার ৭টি ভিন্ন ভিন্ন সংস্থার ১৪টি খনিতে নজরদারি চালাতে একাধিক ব্যবস্থা নিয়েছে ভিজিল্যান্স দল।
[আরও পড়ুন: শ্লীলতাহানির অভিযোগের তদন্তে রাজভবনের ওসির কাছে সিসিটিভি ফুটেজ চাইল লালবাজার]
প্রসঙ্গত, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী দেশ। এই কাজে কোল ইন্ডিয়ার বিরাট অবদান রয়েছে। যদিও প্রাকতিক নিয়মে খনির মজুত কয়লার পরিমাণ ক্রমশ নিম্নমুখী। মনে করা হচ্ছে, সেকথা মাথায় রেখেই গোটা দেশের ২৫টি খনি এলাকা খতিয়ে দেখছে কোল ইন্ডিয়া। মজুত কয়লা যাচাই করে বিদ্যুৎ উৎপাদনে ভবিষ্যতের দিক নির্দেশ করতে চাইছে কয়লা মন্ত্রক।
[আরও পড়ুন: ‘শাহেনশা’ বাবু সেজে থাকেন অথচ ‘শাহজাদা’ বলেন আমার ভাইকে: মোদিকে কটাক্ষ প্রিয়াঙ্কার]
সর্বশেষ খবর
-
দেবীদুর্গার মণ্ডপসজ্জায় এবার বিদেশিনী, বাঙালি শিল্পীর হাত ধরে পুজোয় দেবেন কোন বার্তা?
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা