সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজারে আর মিলবে না কোকাকোলা এবং পেপসি৷ মার্চ মাসের প্রথম দিন থেকে তামিলনাড়ুর ছবিটা এমনই হতে চলেছে৷ কারণ বেশ কিছু দেশি কোম্পানি বিক্রেতাদের এই সব বিদেশি নরম পানীয় এবং জলের বোতল বিক্রি না করার আবেদন জানিয়েছে৷
(জেল পালানোর চেষ্টা ৪৯ বন্দির, প্রহৃত জেল সুপার)
বেশ কয়েক মাস ধরেই বিদেশি নরম পানীয়র বিক্রির প্রতিবাদে সরব হয়েছে এ দেশের পানীয় প্রস্তুতকারক কোম্পানিগুলি৷ তাদের দাবি, কোক, পেপসির মতো সংস্থাগুলি ভারতীয় বাজারে রমরমিয়ে ব্যবসা করছে৷ ফলে প্রতিযোগিতায় স্থানীয় কোম্পানিগুলি অনেকটাই পিছিয়ে পড়ছে৷ তাছাড়া ইতিমধ্যেই এদের মধ্যে একটি সংস্থা স্বীকার করে নিয়েছে, যে তাদের পানীয়তে ক্ষতিকারক কেমিক্যাল থাকায় তা শিশুদের জন্য একেবারেই ভাল নয়৷ তামিলনাড়ুর একটি কোম্পানির প্রেসিডেন্ট এ এম বিক্রমরাজ বলেন, “এই সব পানীয় মানুষের শরীরের ভাল করার চেয়ে বেশি ক্ষতি করে৷ আর তাই আমরা এই পানীয় বিক্রির বিরোধিতা করছি৷ এ রাজ্যের খুচরো বিক্রেতাদের কাছে কোকাকোলা এবং পেপসির ক্ষতিকর দিকটি তুলে ধরা হবে৷ এই বিষয়ে তাঁদের সতর্ক করতে ফেব্রুয়ারি মাস জুড়ে নেওয়া হবে বেশ কিছু ক্লাসও৷ যাতে বিক্রি বন্ধ করার কারণ তাঁদের কাছে স্পষ্ট হয়৷” সংস্থাগুলির আরও দাবি, স্থানীয় জল ব্যবহার করেই তৈরি করা হচ্ছে এই সব পানীয়৷ বিদেশি কোম্পানির পানীয়র জন্য রাজ্যের জল খরচ হতে দিতে নারাজ তারা৷
(পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে হাইড্রোজেন বোমা তৈরি করেছিলেন রাজীব গান্ধী)
তামিলনাড়ুতে জাল্লিকাট্টু বন্ধের প্রতিবাদ এখনও অব্যাহত৷ সেই মঞ্চ থেকেও সাধারণ মানুষকে দেশি পানীয় কেনার আহ্বান জানানো হয়েছে৷ এমনকী রাজ্যের হোটেল ও রেস্তরাঁগুলিকেও কোকাকোলা বা পেপসি বিক্রি না করার অনুরোধ করা হচ্ছে৷ সেই রাজ্যের ট্রেডার্স ফেডারেশনের তরফে অবশ্য বলা হয়েছে, এই ধরনের কারণ দেখিয়ে বাজারে কোনও পণ্যের বিক্রি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত দেশি সংস্থাগুলি নিতে পারে না৷ এখন দেখার, তামিলনাড়ু থেকে এই দুই কোম্পানির পানীয় নিশ্চিহ্ন হয়ে যায় কি না৷
(আমেরিকায় মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করছেন ট্রাম্প)
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা