সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা গ্রীষ্মে কুয়াশায় ঢাকল দিল্লি (Delhi)। একলাফে তাপমাত্রা নেমে গেল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। গত মাসেই তাপপ্রবাহের কবলে পড়েছিল উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি। এই পরিস্থিতিতে আচমকাই একেবারে উলটো ছবি রাজধানীতে। স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি নেমে গেল তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ২৯.৭ মিমি। আগামী কয়েকদিন এরকমই চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার সকালে ঘুম ভেঙে অবাক হয়ে যান রাজধানীর বাসিন্দারা। দেখা যায় চারদিকে কুয়াশার আস্তরণ! ঠান্ডায় মোটা পোশাক ছাড়া রাস্তায় বেরনো দায়! আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ২০০৯ সাল থেকে ধরলে এটাই শীতলতম মে। মে মাসের সর্বনিম্ন তাপমাত্রা অবশ্য ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। এই রেকর্ড ১৯৬৯ সালের। সেই রেকর্ড এবার ভেঙে যায় কিনা সেটাই দেখার।
[আরও পড়ুন: রাজ্যের পর্যবেক্ষক থাকাকালীন ধর্ষণের অভিযোগ, সুপ্রিম কোর্টে ধাক্কা কৈলাস বিজয়বর্গীয়র]
মে মাসই দিল্লির উষ্ণতম মাস। গড়ে ৩৯ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করে তাপমাত্রা। সেই জায়গায় এবার একেবারে ভিন্ন ছবি। জানা যাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখনও পর্যন্ত এই মাসে বৃষ্টি হয়েছে ৪৫.৭ মিমি। যা অন্য সময়ের গড় বৃষ্টিকে (৩০.৭ মিমি) ছাপিয়ে গিয়েছে এর মধ্যেই।
[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির মূল পাণ্ডা মানিক, সুপ্রিম কোর্টে একের পর এক বিস্ফোরক অভিযোগ সিবিআইয়ের]
সর্বশেষ খবর
-
ঋতব্রত শিবিরে পদপ্রাপ্তির ‘শাস্তি’, ফিরহাদের বদলে মদনকে মুখ্য সচেতক চান মমতা
-
টিভির পর্দায় ‘দাদা-দিদি’ বদল, দেবের নতুন ‘গুগলি’তে ঘায়েল নেটভুবন!
-
নিজেকে বিরাট অভিনেতা ভাবি না আরও অনেক উন্নতি করতে হবে, ‘কুমকুম’ নিয়ে আড্ডায় আদৃত
-
পুলিশের জালে হালিশহরের প্রাক্তন পুরপ্রধান, বেঙ্গালুরুতে ধৃত টাকির ভাইস চেয়ারম্যানও
-
প্রধানমন্ত্রী বদলেই চলেছে, ব্রিটেনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের স্থায়ী বাসিন্দা এক বিড়াল!