সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নামটা তার বেশ খটোমটো- ৪৫পি/হন্ডা-মার্কোস-পাজদুসাকোভা! কিন্তু তার আলোর বাহারও তেমনই চোখধাঁধানো। বছর শেষের সন্ধ্যায় যা আলোকিত করে তুলবে আকাশের আনাচ-কানাচ।
সম্প্রতি এই খবর মিলেছে নাসা জেট প্রোপালশন ল্যাবরেটরি থেকে। একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তারা জানিয়েছে বছর শেষের আকাশে এই ধূমকেতুর আবির্ভাবের কথা। “২০১৬কে বিদায় জানান বিশ্বজাগতিক উপায়ে। স্রেফ আকাশের দিকে তাকিয়ে থেকেই আলোকিত করে তুলুন নতুন বছর”, ইনস্টাগ্রামের ওই পোস্টে একথা জানিয়েছে ল্যাবরেটরি।
আরও জানা গিয়েছে, সূর্য ডুবে গেলেই পশ্চিম আকাশে দেখা দেবে এই ধূমকেতু। তবে ঠিক কোন সময়, সেটা নিশ্চিত করে জানায়নি নাসা। তবে এটুকু জানাতে কসুর করেনি- এই ধূমকেতু খালি চোখে দেখা যাবে না। তার জন্য প্রয়োজন হবে একটা টেলিস্কোপের, নিদেনপক্ষে একটু শক্তিশালী একটা দূরবিনের।
তাই বা মন্দ কী! বছর শেষের রাতে যখন আকাশ মাতোয়ারা হবে বাজির আলোর ছটায়, তার সূচনাটা হবে প্রকৃতির হাতে! একটি অধ্যায় শেষ করে আরেকটি অধ্যায় শুরুর জন্য এর চেয়ে ভাল উপহার আর কী হতে পারে!
সর্বশেষ খবর
-
‘শান্তি স্থাপনে প্রস্তুত, কেয়ামতের জন্যও তৈরি’, হরমুজ প্যাঁচে দিশাহারা ট্রাম্পের কোর্টে বল ফেলল ইরান
-
বিদেশের মাটিতে দেশি ফ্লেভার, ‘দেশু ৭’ উন্মাদনার মাঝে জাপানে ‘মালা রে’ ম্যাজিক, ভাইরাল ভিডিও
-
প্রথমে ওঝা, তারপর হাতুড়ে, হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু সর্পদষ্ট বালিকা!
-
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, কোনও বল না খেলেই এশিয়াডের সেমিফাইনালে টিম ইন্ডিয়া
-
নজরে বঙ্গের জেন জি ভোটার, যুব মোর্চার ‘নবীন’ নেতৃত্বকে নিয়ে আলোচনায় নীতীন