সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনের খাবার খেতে অনেকেই বিশেষ ভালবাসেন না৷ পাশাপাশি লম্বা ট্রেন যাত্রার সময় পছন্দের খাবারটাও পাওয়া সবসময় সম্ভব হয় না৷ অগত্যা ট্রেনে সফর করার সময় পেটপুজো সবসময় সম্ভব হয় না৷ কিন্তু এবার সেই সমস্যাও মিটতে চলেছে৷ এবার দূরপাল্লার ট্রেনে যাত্রা করার সময় পছন্দের পিৎজা, বার্গার অর্ডার দেওয়া যাবে ট্রেনে বসেই৷ রেল স্টেশনে উপস্থিত ভেন্ডাররা আপনার কামরায় পৌঁছে দিয়ে যাবে সেই খাবার৷
কিন্তু প্রাথমিকভাবে যে প্রশ্নটা জাগে, তা হল কোথায় অর্ডার দিতে হবে মনপসন্দ পিৎজা বা বার্গারের জন্য?
উত্তরটা হল, ভারতীয় রেলের ওয়েবসাইটে দিতে হবে এই বিশেষ অর্ডার৷ ডমিনোজ, পিৎজা হাট, কেএফসি, সাবওয়ে’র মতো সংস্থাগুলি ভারতীয় রেলের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের ছ’টি রেলস্টেশনে আউটলেট খোলার পরিকল্পনা গ্রহণ করেছে৷ প্রথম দফায় হাওড়া, মুম্বই, মাদুরাই, আগ্রা, পুণে এবং বিশাখাপত্তনমে এই আউটলেটগুলি খোলা হবে জানা গিয়েছে৷ অর্থাৎ ভোজনরসিকরা পছন্দের খাবারের অর্ডারই দিতে পারবেন৷ এক্ষেত্রেও তাঁদের কোনও ধরনের আপোস করতে হবে না৷
রেলের সঙ্গে কাজ করার কথা হওয়ার নিয়ে কী বলছে সংস্থাগুলি?
প্রতিদিন ১২০০টি দূরপাল্লার ট্রেনে প্রায় ২.৩ কোটি লোক যাতায়াত করেন ভারতে৷ তাঁদের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারা কেবল ব্যবসাকেই উন্নত করবে না, সংস্থার নামেরও বিকাশ ঘটাবে৷ এমনটাই জানাচ্ছে কেএফসি, ডমিনোজ-এর মতো সংস্থাগুলি৷
তবে আর কী?
রেলযাত্রায় আরও কিছু আনন্দ মিশিয়ে নেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা৷
সর্বশেষ খবর
-
চোট-আঘাতে মিনি হাসপাতাল টিম ইন্ডিয়া! ‘দোষ’ কার? অবশেষে মুখ খুললেন ভিভিএস লক্ষ্মণ
-
মাঠ ছেড়ে সোজা হাইওয়েতে ফুটবল, বল বাঁচাতে গিয়ে দুই গাড়ির সংঘর্ষ! তারপর?
-
ভয় দেখিয়ে অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার বর্ষীয়ান পরিচালক
-
বাঘের মুখে প্লাস্টিক থেকে থার্মোকলের দূষণে জেরবার ম্যানগ্রোভ, শিরে সংক্রান্তি সুন্দরবনের!
-
শিয়রে শুল্কের খাঁড়া, অশনি সংকেতের মাঝেই মোদিকে ফোন ট্রাম্পের ডেপুটি ভ্যান্সের