সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালতের সাজা ঘোষণার পরেই তড়িঘড়ি রাহুল গান্ধীর (Rahul Gnadhi) সাংসদ পদ বাতিল হয়েছে। ওই ঘটনাকে গণতন্ত্রের কণ্ঠরোধের ষড়যন্ত্র হিসেবেই দেখছে কংগ্রেস (Congress), তৃণমূল-সহ (TMC) বিরোধী দলগুলি। এমনকী এই ঘটনার জেরে একজোট হয়ে কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে দলগুলি। এবার কংগ্রেসের নেতৃত্বে লোকসভার স্পিকার ওম বিড়লার (Lok Sabha Speaker Om Birla) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধী দলগুলি।
সূত্রের খবর, কংগ্রেসের বৈঠকে বিষয়টি ঠিক হয়েছে। সব ঠিক থাকলে আগামী সোমবার আনাস্থা আনা হবে লোকসভার স্পিকারের বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী অনাস্থা আনার জন্য ৫০ জন সাংসদের সমর্থন লাগবে। সেই লক্ষ্যে ইতিমধ্যে অন্য বিরোধী দলগুলির সঙ্গে কথাবার্তা চালানো শুরু করেছে কংগ্রেস নেতারা।
[আরও পড়ুন: ফের শেয়ার বাজারে ধাক্কা, এবার আদানি গোষ্ঠীর সবক’টি শেয়ারে ধস নামল]
প্রসঙ্গত, সম্প্রতি সংসদে বিরোধী শিবিরের নেতাদের কথা বলতে না দেওয়ার অভিযোগ উঠেছে। বার বার সেই নিয়ে অনুরোধ জানালেও, স্পিকার ওম বিড়লা (Om Birla) কোনও আবেদনে সাড়া দেননি বলে দাবি করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর বিরোধিতাতেই লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। উল্লেখ্য, অনাস্থা আনতে গেলে সংসদের অধিবেশন মুলতুবি হলে চলবে না। কার্যক্রম অব্যাহত থাকলে তবেই তা আনা সম্ভব হবে।
[আরও পড়ুন: লড়াই মোদির বিরুদ্ধে, সাভারকরের বিরুদ্ধে নয়! বিবাদ মিটিয়ে রাহুলের পাশে উদ্ধব সেনা]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক