সোমনাথ রায়, নয়াদিল্লি: একসময় তিনি ছিলেন বামেদের ‘পোস্টার বয়’। বছর দুয়েক আগে যোগ দিয়েছিলেন হাত শিবিরে। আর এবার কংগ্রেসের সর্বভারতীয় ছাত্র সংগঠনের দায়িত্ব বর্তাল কানহাইয়া কুমারের উপরে। আগামী বছরই লোকসভা নির্বাচন। তার ঠিক আগেই তাঁকে এই বিশেষ দায়িত্ব দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
কংগ্রেসের (Congress) সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়েছে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার ইন-চার্জের দায়িত্ব দেওয়া হয়েছে কানহাইয়াকে (Kanhaiya Kumar)। বাগ্মী নেতা হিসেবে মূলত হিন্দি বলয়ে কানহাইয়া কুমারের জনপ্রিয়তা যথেষ্ট। সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হল, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। একসময় বাম ছাত্র সংগঠন জেএনইউয়ের ছাত্র সংগঠনের প্রধান ছিলেন কানহাইয়া। ২০১৫ সালে তিনি ওই দায়িত্ব পান।
[আরও পড়ুন: ‘বাহুবলী’ শরদকে পিছন থেকে আঘাত ‘কাটাপ্পা’ অজিতের! এনসিপির পোস্টার ঘিরে শোরগোল]
উল্লেখ্য এআইএসএফের একদা নেতা কংগ্রেসে যোগ দেন ২০২১ সালের সেপ্টেম্বরে। তাঁর দলবদল নিয়ে বিস্তর আলোচনা শুরু হয় নেটদুনিয়ায়। কংগ্রেসের সিনিয়র নেতা মণীশ তিওয়ারির মতো অনেকেই প্রশ্ন তোলেন বামপন্থীরা মতাদর্শগতভাবে কংগ্রেসের থেকে আলাদা। তাহলে কেন কানহাইয়া কুমারকে দলে নেওয়া হচ্ছে? যদিও তাঁকে কংগ্রেসে স্বাগত জানান রাহুল গান্ধী।
[আরও পড়ুন: ‘খ্রিস্টান’ প্রার্থনা সংগীত কেন? স্কুলের প্রিন্সিপালকে মার হিন্দুত্ববাদীদের, ভাইরাল হেনস্তার ভিডিও]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ