সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলীয় নেতার বিরুদ্ধে অভিযোগের জের! কংগ্রেস থেকে বহিষ্কৃত অসমের নেত্রীই। জাতীয় কংগ্রেসের যুব সভাপতি শ্রীনিবাস বিভির বিরুদ্ধে হেনস্তা ও বৈষম্যের অভিযোগ করেছিলেন অসমের যুব কংগ্রেস সংগঠনের প্রাক্তন সভাপতি অঙ্কিতা দত্ত। যার প্রেক্ষিতে যুব সভাপতিকে অসম সিআইডি ডেকেও পাঠায়। এবার ওই মহিলা নেত্রীকে ৬ বছরের জন্য় দল থেকে বহিষ্কার করল অসম কংগ্রেস। শতাব্দী প্রাচীন দলটির এই ভূমিকার তীব্র সমালোচনা করেছে বিজেপি। মহিলাদের প্রতি কংগ্রেসের আচরণ বৈষম্যমূলক বলে দাবি করেছে গেরুয়া শিবির।
সূত্রের খবর, অসম প্রদেশ কংগ্রেস কমিটি জানিয়েছে, ওই মহিলা নেত্রীর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দল ও নেতার ভাবমূর্তির নষ্টের শাস্তিস্বরূপ মহিলা নেত্রীকে ছ’বছরের জন্য বহিষ্কার করা হল। এই পদক্ষেপ শৃঙ্খলারক্ষার স্বার্থে গৃহীত হল বলে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে। যদিও তা মানতে নারাজ বিজেপি। তাঁদের খোঁচা, প্রিয়াঙ্কা গান্ধীর ‘লড়কি হু লড় সকতি হু’ স্লোগান ফাঁকা আওয়াজ। অভিযোগকারিনীর অভিযোগ না শুনেই দল থেকে বের করে দেওয়া হল। এটাই কংগ্রেসের মহিলাদের ক্ষমতায়নের নির্দশন!”
[আরও পড়ুন: রাজ্যের কোন গাড়ি কে চালাচ্ছেন, জানাতে হবে পরিবহণ দপ্তরে]
[আরও পড়ুন: ‘আবার বিবাহ অভিযান’-এর ফাঁদে অঙ্কুশ-অনির্বাণ-রুদ্রনীল, এবার তুলকালাম থাইল্যান্ডে]
সর্বশেষ খবর
-
যুদ্ধের পর জনশূন্য, ৬৪ বছর বাদে পর্যটনের হাত ধরে বেঁচে উঠতে চলেছে উত্তরাখণ্ডের ভূতুড়ে গ্রাম
-
পৃথিবী যেন আগুনের গোলা! বিশ্বের সর্বকালীন রেকর্ড ভেঙে ‘উষ্ণতম মাস’ আগস্ট
-
কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর, আমিষ বিতর্ক সরিয়ে মাছ দিয়ে খেলেন ভোগ
-
মুখ-কাঁধ নড়তেই থাকে, চাইলেও থামানো যায় না! ‘ট্যুরেট সিনড্রোম’ চিনবেন কীভাবে?
-
‘পুরো বন্দে মাতরম নয়’, এবার কেন্দ্রের আদেশ উড়িয়ে সরকারি নির্দেশিকা কর্নাটকে