সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে জোট রয়েছে শিব সেনার৷ তবে ইদানীং দুই জোট শরিকের সম্পর্কে মোটেই ভালো যাচ্ছে না৷ বেশ কয়েকবার মহারাষ্ট্রের বিজেপি পরিচালিত সরকার থেকে সমর্থন প্রত্যাহার করার হুমকি দিয়েছেন শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে৷ যদিও এখনও পর্যন্ত জোট থেকে বেরিয়ে আসার সাহস দেখাতে পারেনি বাল ঠাকরের দল৷ এবার বারবার বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ফাঁকা প্রতিশ্রুতি দেওয়ার জন্য শিব সেনার নাম রেকর্ড বুকে তোলার আরজি জানিয়ে গিনেস বুক কর্তৃপক্ষকে চিঠি লিখলেন কংগ্রেস বিধায়ক নীতীশ নারায়ণ রাণে৷
[পরিত্যক্ত গাড়িতে দমবন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু দুই যমজ বোনের]
মহারাষ্ট্রের কানকাভেলি বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীতীশ নারায়ণ রাণে৷ মজার বিষয় হল, তাঁর বাবা নারায়ণ রাণে একসময়ে শিব সেনাতেই ছিলেন৷ পরে অবশ্য তিনি দলবদল করে যোগ দেন কংগ্রেসে৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও হয়েছিলেন নারায়ণ রাণে৷ তাঁর ছেলে নীতীশ নারায়ণ রাণে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছেন৷ চিঠিতে লিখেছেন, ‘মহারাষ্ট্র সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে শিব সেনা৷ একাধিকবার এই কথা ঘোষণা করার জন্য শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরের হয়ে আমি একটি রেকর্ড নথিভুক্ত করতে চাই৷ কারণ এই ঘটনা আগে কখনও ঘটেনি৷’
Shiv Sena truly deserves..hope they get it @world_guiness pic.twitter.com/AcNcPP9GlS
— nitesh rane (@NiteshNRane) 14 June 2017
মহারাষ্ট্রে বিজেপির দীর্ঘদিনের জোটসঙ্গী শিব সেনা৷ এই দুই দল জোট বেঁধে দু-দশকেরও বেশি সময় বৃহণ্মুম্বই পুরসভা চালিয়েছে৷ কিন্তু, দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি বিজেপি ও শিবসেনার সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছে৷ তার জেরে চলতি বছরে পুরসভা ভোটে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করে দুই দল৷ তারপর থেকে লাগাতার মহারাষ্ট্রের বিজেপি পরিচালিত সরকার থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়ে যাচ্ছেন শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে৷ সম্প্রতি তিনি বলেছিলেন, মহারাষ্ট্রে যদি কৃষিঋণ মকুব না করা হয়, তাহলে দেবেন্দ্র ফড়নবিশের সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে শিব সেনা৷ পরে অবশ্য মহারাষ্ট্রে কৃষকদের ঋণ মকুব করার কথা ঘোষণা করে সরকার৷
[‘গো-মাংস খেলে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত!’]
সর্বশেষ খবর
-
মাকে পৃথিবী থেকে সরালেই ঘরে ফিরবে বউ, শাশুড়ির শর্ত মেনে জন্মদাত্রীকে খুনের চেষ্টা ছেলের!
-
কোভিড আক্রান্ত কুমার শানুপুত্র জান! ফের ফিরছে আতঙ্কের দিন?
-
‘না পোষালে চাকরি ছেড়ে দিন’, প্রাইভেট প্র্যাকটিস নিয়ে চিকিৎসকদের কড়া ‘ওষুধ’ স্বাস্থ্যমন্ত্রীর
-
স্কুল পাঠাগারে জঙ্গিদের মহিমান্বিত করে বই! গ্রেপ্তার ৩, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ ওমরের
-
বেডরুমের পরিবেশেই লুকিয়ে ত্বকের ঔজ্জ্বল্য! কেমন ঘরে থাকলে হবেন মোহময়ী?