সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন৷ কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদে কে লড়বেন তা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর জল্পনা তৈরি হয়েছিল৷ প্রচারের মুখ হিসাবে নাকি প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা যাবে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে৷ তেমন খবরও প্রকাশিত হয়েছিল সংবাদমাধ্যমে৷ কিন্তু এবার বোধহয় প্রিয়াঙ্কাকে পিছনে ফেলে রাজনৈতিক লড়াইয়ে কয়েক ধাপ এগিয়ে গেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত৷ কংগ্রেসের তরফে আগামী উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে শিলা দীক্ষিতকেই মুখ্যমন্ত্রী পদে ভাবছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব৷ সেই নিরিখে গত মাসে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকও করেছেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেত্রী৷ বৃহস্পতিবার আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে মুখ্যমন্ত্রী পদে কংগ্রেসের তরফে শিলা দীক্ষিতের নাম ঘোষণা করা হয়৷
প্রসঙ্গত শিলা দীক্ষিত উত্তরপ্রদেশের কংগ্রেস নেত্রী উমা শঙ্কর দীক্ষিতের পুত্রবধূ৷ তাঁরা ব্রাহ্মণ পরিবারের সদস্য৷ শেষবার নির্বাচনে বিজেপি বহু হিন্দু ভোট নিজেদের পকেটস্থ করেছে বিজেপি৷ পাশাপাশি বিএসপি নেত্রী মায়াবতীর ঝোলাতেও প্রচুর হিন্দু ভোট থাকে৷ আর এবার সেই ভোটই নিজেদের দখলে রাখতে কংগ্রেস এই কৌশলে ভোটযুদ্ধে অবতীর্ণ হতে চাইছে৷
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে ফের দেখা যাবে আফগান রূপকথা, দক্ষিণ আফ্রিকার টিকিট পেলেন রশিদ খানরা
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!