সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেক জনপ্রতিনিধিরা তো দিনে ১৫ ঘণ্টা কাজ করেন। সপ্তাহে কোনওদিনই তাঁদের ছুটি থাকে না। তাহলে প্রতি সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার প্রস্তাব নিয়ে এত বিতর্ক কেন? প্রশ্ন তুললেন কংগ্রেস (Congress) সাংসদ মণীশ তিওয়ারি। প্রসঙ্গত সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হবে- ইনফোসিস (Infosys) প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির (Narayana Murthy) এই মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে। প্রস্তাবের পক্ষে-বিপক্ষে মতামত দিয়েছেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। সেই তালিকায় নয়া সংযোজন কংগ্রেস সাংসদ।
এক্স প্ল্যাটফর্মে মণীশ লেখেন, “নারায়ণমূর্তির ৭০ ঘণ্টা কাজের প্রস্তাব নিয়ে এত বিতর্ক কেন? এতে ভুল কী আছে? আমার মতো জনপ্রতিনিধিরা রোজ ১২-১৫ ঘণ্টা কাজ করি, সপ্তাহের সাতদিনই। কেরিয়ার, রাজনীতি একসঙ্গে সামলাই। আমার মনে পড়ে না শেষ কোন রবিবার ছুটি নিয়েছিলাম। নির্বাচিত না হলেও রবিবারে নির্বাচনী কেন্দ্রে কাজ করতে হয়।”
[আরও পড়ুন: গাজায় কি উপনিবেশ স্থাপনের পথে ইজরায়েল? অবস্থান স্পষ্ট করলেন ‘যুদ্ধবাজ’ নেতানিয়াহু]
এখানেই না থেমে কংগ্রেস সাংসদ আরও বলেন, আগামী একটা বা দুটো প্রজন্মকে প্রতি সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের সংস্কৃতি গড়ে তুলতে হবে। তাঁর পরামর্শ, সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ আর একদিন ছুটি- এমন নিয়ম গড়ে তুলতে হবে। একবছরে আলাদা করে ১৫ দিনের জন্য ছুটি রাখা যেতে পারে। তবে এই সময় লাগবে এমন কাজও থাকা উচিত।
বিখ্যাত শিল্পপতি, ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি বলেছিলেন, “ভারতের কর্ম-উৎপাদনশীলতা বিশ্বের মধ্যে সবচেয়ে কম। আমার মতে তরুণদের অবশ্যই বলা উচিত, এটা আমার দেশ। আমি ৭০ ঘণ্টা কাজ করতে চাই।” প্রসঙ্গে জার্মানি ও জাপানের উদাহরণও তুলে ধরেছেন তিনি। মনে করিয়ে দিয়েছেন, কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ঘুরে দাঁড়াতে ওই দেশগুলি কীভাবে শৃঙ্খলার সাহায্যে উৎপাদনশীলতা বৃদ্ধি করেছিল।
[আরও পড়ুন: ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ! মোদির ডিগ্রি প্রকাশের আর্জি খারিজ গুজরাট হাই কোর্টের]
সর্বশেষ খবর
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার
-
এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ
-
মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’
-
বিশ্বকাপে নামবেন চার ‘ভারতীয়’, মাঠে দাপানো চারমূর্তির দিকে নজর দেশের ফুটবলপ্রেমীদের