সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিয়েছিলেন বিজেন্দরের এশিয়া সেরা হওয়ার লড়াইয়ের সাক্ষী হতে৷ ফিরলেন সমালোচনার তিক্ত স্বাদ নিয়ে৷ শনিবার ডব্লুবিও’র এশিয়া পেসিফিক সুপার মিডলওয়েট চ্যাম্পিয়নশিপ দেখতে গিয়েছিলেন জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী৷ শোনা গিয়েছে, ছাই রঙের টি-শার্ট ও ডেনিম জিন্স পরে রাহুল স্টেডিয়ামে ঢোকা মাত্র নাকি একদল দর্শক তাঁকে উদ্দেশ্য করে কটুক্তি করতে থাকে এবং মোদির নাম উচ্চারণ করে স্লোগান দিতে থাকে৷
বিষয়টিকে পাত্তা না দিয়ে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লার পাশে গিয়ে বসেন রাহুল৷ কেরি হোপসকে হারিয়ে বীজেন্দ্রর এশিয়া সেরা হওয়ার পুরো ঘটনার সাক্ষী হন৷ কিন্তু, ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বের হতে গিয়ে আবার দর্শকদের কটুক্তির মুখে পড়তে হয় কংগ্রেসের সহ সভাপতিকে৷
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, দর্শকদের কটুক্তির বিনিময়ে শুধুমাত্র সামান্য হাসি ফেরত দিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে যান রাহুল৷ মোদি ম্যানিয়া যে কংগ্রেসের পোস্টার বয়কে একটু হলেও বিব্রত করেছে, তা তাঁর ওই এক চিলতে হাসিতেই বোঝা গিয়েছে বলে দাবি উপস্থিত দর্শকদের৷
সর্বশেষ খবর
-
হিমাচলে বচ্ছরকার জলযন্ত্রণা! বৃষ্টি ও ধসে মৃত ১৫৭, নিখোঁজ ২৫৭, অবরুদ্ধ ২৫৯টি রাস্তা
-
মোদি জমানায় কর্পোরেটদের কত ঋণ মকুব? সংসদে তথ্য দিল কেন্দ্র
-
‘নন্দী’র পিঠে চেপে কানওয়ার যাত্রা! ভাইরাল শিবের পবিত্র বাহনের আদলের বাইক
-
পুজো মিটলেই ভোটের বাদ্যি! বাংলায় পুর নির্বাচন কবে? বড় বার্তা অগ্নিমিত্রার
-
দেশে চালু হচ্ছে ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট! রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের