সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের জনবিন্যাস (Demography) যদি বদলে দেওয়া হয়, তাহলে ভারতীয় সংবিধানও তার অস্তিত্ব হারিয়ে ফলবে। এমনই আশঙ্কা প্রকাশ করলেন মাদ্রাজ হাই কোর্টের (Madras HC) বিচারপতি জি আর স্বামীনাথন। যদিও নিজের বক্তব্যকে তিনি বিশদে ব্যাখ্যা করেননি। তবে একথাও তাঁকে বলতে শোনা গিয়েছে, সংবিধান ততক্ষণ পর্যন্ত তার অস্তিত্ব বজায় রাখতে পারবে যতক্ষণ দেশের ঐতিহ্য ও ধর্মের অধীনে থাকা মানুষরা এক থাকেন।
ঠিক কী বলেছেন তিনি? বিচারপতি স্বামীনাথন চেন্নাইয়ে একটি বই প্রকাশের অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন। তাঁকে বলতে শোনা যায়, ”বি আর আম্বেদকরের লেখা সংবিধান সকলের জন্য। কিন্তু সংবিধানকে যদি একই রকম থাকতে হয়, তাহলে তা রচনার সময় দেশের জনবিন্যাস যা ছিল সেটাকে বজায় রাখতে হবে। যদি জনবিন্যাস বদলে যায়, তাহলে সংবিধানও অস্তিত্ব হারিয়ে ফেলবে। সুতরাং সংবিধানকে একই রকম রাখতে গেলে দেশের জনবিন্যাসের প্রকৃতিকে অপরিবর্তিত রাখতে হবে। আর সেটা করতে গেলে ভারতের ধর্ম ও ঐতিহ্যকে যাঁরা অনুসরণ করেন তাঁদের সেই ধারা বজায় রাখতে হবে। একজন বিচারপতি হিসেবে আমি এর বেশি বলতে পারব না।”
[আরও পড়ুন: আরও একজনের শরীরে ‘বোম্বে ও’ গ্রুপের রক্তের সন্ধান, আদানপ্রদান বোলপুরে]
তবে এদিন বক্তব্য রাখার সময় তাঁকে বলতে শোনা যায়, ”এই কথাগুলো হয়তো একটু বিতর্কিত মনে হতে পারে। কিন্তু আমি তেমন কিছু বলতে চাইছি না।”
[আরও পড়ুন: সিবিআইয়ের ডাকে সাড়া দেননি, এবার গরু পাচার মামলায় আবদুল লতিফকে দিল্লিতে ডাকল ED]
সর্বশেষ খবর
-
‘ববিদাকে ফোন করব’, ফিরহাদের পদত্যাগের পরই জল্পনা বাড়ালেন ‘আসল তৃণমূল’ ঋতব্রত
-
‘ইন্ডাস্ট্রিতে কেউ কচি নয়’, স্বরূপের শ্লীলতাহানি মামলায় রূপার নিশানায় কারা? কী বলছেন স্বপন দাশগুপ্ত?
-
দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!
-
অভিষেকের কথাই শেষ কথা নয়! দলের খোলনলচে বদলে বড় সিদ্ধান্ত বিদ্রোহে ‘বিপন্ন’ মমতার
-
ভারতে ইবোলার হানা! জয়পুরে উগান্ডার পর্যটকের শরীরে সংক্রমণের লক্ষণ ঘিরে চর্চা