সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত উপত্যকায় দফায় দফায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ৪ জঙ্গি৷ মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীরও৷
রবিবার সকালে উত্তর কাশ্মীরের নওগাম এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষে ৪ জঙ্গির মৃত্যু হয়েছে৷ জঙ্গিদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রও উদ্ধার করেছে ভারতীয় সেনা৷ সেনা সূত্রে খবর, নওগামের সীমান্ত এলাকা দিয়ে দেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা৷
এর কিছুক্ষণ পরই পুলিশের কাছে খবর আসে, পুঞ্চ জেলার উপকণ্ঠে এক নির্মীয়মাণ সরকারি ভবনে আশ্রয় নিয়েছে জঙ্গিরা৷ বিশাল পরিমাণে অস্ত্রশস্ত্রও মজুত করা হয়েছে৷ খবর পেয়ে ভবনের সামনে পৌঁছাতেই পুলিশবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পাল্টা উত্তর দেন উপত্যকার নিরাপত্তাবাহিনীও৷ভবনের কাছেই সেনাবাহিনীর এক শিবির রয়েছে৷ খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে যায় সেনা৷
দু’পক্ষের গুলি বিনিময়েই এক পুলিশকর্মীর মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও এক সাব-ইন্সপেক্টর৷
সর্বশেষ খবর
-
সন্তানের হাত ধরে যোগাসনের আন্তর্জাতিক মঞ্চে মা! থাইল্যান্ড পাড়ি শান্তিপুরের মা-ছেলে জুটির
-
প্রবল গতিতে বাইক চালানোই কাল! মর্মান্তিক দুর্ঘটনায় বাঁকুড়ায় মৃত্যু ৩ তরুণের, আশঙ্কাজনক আরও ২
-
পাক ক্রিকেটে ফের গড়াপেটা? বাবরদের ফোন কাড়লেন নতুন কোচ, তদন্ত শুরু পিসিবির
-
‘মুসলিম ন্যাটো’: আমেরিকার দক্ষিণ এশিয়া নীতি কি এই চুক্তিতে ছায়াপাত ঘটাতে পারে?
-
‘জ্বালানি চাহিদা মেটাতেই ভারত রুশ তেল কেনে’, ট্রাম্পের ‘রক্তচক্ষু’র মাঝেই গর্জন মস্কোর