Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

ক্লাসে ঘুমোচ্ছেন শিক্ষক, ছবি তোলায় পড়ুয়াকে পেটাল পুলিশ!

অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০১৭, ১৫:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০১৭, ১৫:৩৬

options
link
ক্লাসে ঘুমোচ্ছেন শিক্ষক, ছবি তোলায় পড়ুয়াকে পেটাল পুলিশ! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ক্লাস চলাকালীন ঘুমিয়ে কাদা শিক্ষকমশাই। ছবি তোলার লোভ সামলাতে পারেনি দশম শ্রেণির এক পড়ুয়া। ক্লাসের মধ্যে ঘুমন্ত শিক্ষকের ছবি তুলে জেলা শিক্ষক দপ্তরের এক আধিকারিকের কাছে পাঠিয়ে দিয়েছিল সে। এই অপরাধে স্কুল চত্বরে গাছে বেঁধে ওই কিশোরকে বেধড়ক পেটাল পুলিশ। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মেহবুবনগরে।

[সাবধান! ভারতে হানা দিয়েছে মারণ ‘ব্লু হোয়েল গেম’, মৃত কিশোর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত বৃহস্পতিবার মেহবুবনগরে স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণির পড়ুয়াদের অঙ্কের ক্লাস নিচ্ছিলেন এক শিক্ষক। ক্লাস নিতে নিতেই ঘুমে ঢুলে পড়েন তিনি। অভিযোগ, ক্লাসের মধ্যে রীতিমতো নাক ডাকতে শুরু করেন ওই শিক্ষক। আর সেই ছবি ক্যামেরাবন্দি করে এক পড়ুয়া। পরে হোয়াটসঅ্যাপে ছবিটি জেলা শিক্ষা অধিকর্তার কাছে পাঠিয়েও দেয় সে। শিক্ষকের এই অপকর্মের কথা জানতে পেরে কড়া পদক্ষেপ  নেয় শিক্ষা দপ্তর। অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করা হয়। এতেই বেজায় চটে যান ওই স্কুলের অন্যান্য শিক্ষকরা। দশম শ্রেণির ওই পড়ুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তাঁরা। শনিবার স্কুলে পুলিশ আসে। অভিযোগ, ওই পড়ুয়াকে স্কুল চত্বরের একটি গাছে বেঁধে শুরু হয় বেধড়ক মারধর। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে অন্য পড়ুয়ারা। অনেকেই ভয়ে স্কুল থেকে পালিয়ে যায়। ওই পড়ুয়া জানিয়েছে, স্কুল বন্ধুদের সঙ্গে বসে ঠাণ্ডা পানীয় খাচ্ছিল সে। আমচকাই তাঁকে ধরে পুলিশকর্মীরা। এরপরই স্কুলের মাঠে নিয়ে গিয়ে একটি গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়। ঘটনার সময় সেখানে হাজির ছিলেন স্কুলের শিক্ষকরাও। যদিও ওই পড়ুয়াকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। পুলিশের দাবি, স্কুল চত্বরে বসেই মদ্যপান করছিল ওই পড়ুয়া। হাতনাতে ধরা পড়ে যায় সে।

[জানেন, কেন ধর্ষণে অভিযুক্তকে বিয়ে করতে রাজি হলেন নির্যাতিতা?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.