সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদীদের নিকেশ করতেই শুরু হয়েছিল তুমুল গুলির লড়াই। যদিও এক মাওবাদী আহত হওয়ার পর সেনা জওয়ানদের মানবিক মুখ দেখল গোটা দেশ। গুলিবিদ্ধ মাওবাদীকে পাঁচ কিলোমিটার কাঁধে করে হাসপাতালে নিয়ে গেলেন জওয়ানরা। এর ফলেই প্রাণে বাঁচেন তিনি। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় এই ঘটনায় সেনাকে কুর্নিশ জানাচ্ছে আমজনতা।
সিংভূম জেলায় হুসিপি জঙ্গলে মাওবাদীরা ঘাঁটি গেড়েছে, আগে থেকেই খবর ছিল সেনার কাছে। সেই মতো অভিযান চালানো হয়। শুরু হয় তুমুল গুলির লড়াই। তখনই আহত হন ওই মাওবাদী। যদিও সঙ্গীরা তাঁকে ফেলেই পালিয়ে যান। এর পরেই তল্লাশি অভিযানের সময় আহত মাওবাদীকে কাতরাতে দেখেন জওয়ানরা। গুরুতর আহত হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার ছিল। সেই ব্যবস্থা করেন সেনা জওয়ানরা।
[আরও পড়ুন: রোহিত-বিরাটে মজে সি ভি আনন্দ বোস, পাকিস্তান ‘বধে’র পরই ভারতীয় দলকে রাজভবনে আমন্ত্রণ]
সমস্যা বাঁধে জঙ্গলের কাছে কোনও স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল না থাকায়। এর পরই প্রায় পাঁচ কিলোমিটার ট্রেক করে আহত মাওবাদীকে হাতিবুরু ক্যাম্পে নিয়ে আসেন জওয়ানরা। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয়। এর পর এয়ারলিফ্টের মাধ্যমে আহত মাওবাদীকে পরবর্তী পর্যায়ের চিকিৎসার জন্য রাঁচীর সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
[আরও পড়ুন: মেট্রোপথে মাতৃদর্শন, কোন স্টেশনের কাছে কোন মণ্ডপ? জেনে নিন এক ঝলকে]
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?