সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন করোনার (Corona Virus) তৃতীয় ঢেউ। তার আগে দেশের কোভিড (COVID-19) গ্রাফে ওঠানামার খেলা চলছেই। রবিবার দেশের দৈনিক সংক্রমণ ছিল ৪১ হাজারের বেশি। আর সোমবার তা নেমে এল ৩৮ হাজারে। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ১৬৪ জন। তবে মৃত্যুর হারে স্বস্তি। মহামারীতে দৈনিক মৃত্যু নেমে এল পাঁচশোর নিচে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯৯ জন। একদিনে সুস্থ হয়ে ফিরেছেন ৩৮ হাজার ৬৬০ জন।
India reports 38,164 new #COVID19 cases, 38,660 recoveries, and 499 deaths in the last 24 hours, as per the Union Health Ministry
AdvertisementTotal cases: 3,11,44,229
Active cases: 4,21,665
Total recoveries: 3,03,08,456
Death toll: 4,14,108Total vaccination: 40,64,81,493 pic.twitter.com/Wj56sQwlEl
— ANI (@ANI) July 19, 2021
এই নিয়ে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লক্ষ ৪৪ হাজার ২২৯। সুস্থ হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ৮ হাজার ৪৫৬। করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন মোট ৪ লক্ষ ১৪ হাজার ১০৮ জন। প্রতিদিনই একটু একটু করে কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ রোগী ৪ লক্ষ ২১ হাজার ৬৬৫। এখনও পর্যন্ত করোনা টিকা (Corona vaccine) পেয়েছেন দেশের মোট ৪০ কোটি ৬৪ লক্ষ ৮১ হাজার ৪৯৩ জন। এই হার আরও দ্রুতগতিতে বাড়াতে হবে, চিকিৎসকদের পরামর্শ এমনই। যদিও এই মুহূর্তে দেশে ভ্যাকসিনের কিছুটা সংকট রয়েছে বলে প্রতিদিন টিকাদানের হার সমান হচ্ছে না, এমনই জানাচ্ছে কেন্দ্র।
[আরও পড়ুন: Pegasus Project নিয়ে উত্তাল দেশ, মন্ত্রী-বিচারপতি-বিরোধীদের ফোনে আড়ি পাতার অভিযোগ]
তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে অতি সতর্ক কেন্দ্র। গত সপ্তাহেই দক্ষিণ ভারতের ৬ রাজ্যের সঙ্গে বৈঠক করে তাদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। কোনও কোনও রাজ্য়ে লকডাউন, কারফিউয়ের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে তারই মধ্যে আসন্ন ইদ উপলক্ষে কেরলে লকডাউন শিথিল করায় বিতর্কের মুখে পড়েছে বামপন্থী বিজয়ন সরকার। কারণ, এই রাজ্যে এখনও করোনা গ্রাফ যথেষ্ট উদ্বেগজনক। তবে অন্যান্য জায়গায় কড়া বিধিনিষেধের মধ্যেই তৃতীয় ঢেউ সামলে নেওয়ার প্রস্তুতি চলছে।
[আরও পড়ুন: Jammu-Kashmir: রাতভর সেনা-জঙ্গি গুলিযুদ্ধ, নিকেশ LeT শীর্ষ কমান্ডার-সহ ২ সন্ত্রাসবাদী]
সর্বশেষ খবর
-
হাওড়ায় তৃণমূল নেতার অর্ধেক মাথা মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে পাড়া ঘোরালেন এলাকাবাসীরা
-
তৃণমূল নেতাদের গ্রেপ্তারে খুশি! দলের ভরাডুবির মধ্যে বিস্ফোরক দেবাংশু
-
৭ মাসের প্যালেস্তিনীয় শিশুকে গুলি করে মারল ইজরায়েলি সেনা! বর্বরতায় স্তম্ভিত বিশ্ব, হাহাকার পরিবারের
-
বিশ্বকাপ খেলতে যাওয়া ইরাকি ফুটবলারকে হেনস্তা, মার্কিন মুলুকে ‘জঙ্গি’ সন্দেহে আটক, ৭ ঘণ্টা জেরা!
-
ডায়মন্ড হারবার মডেলে নতুন বিতর্ক, তৃণমূল প্রধানের বাড়িতে মিলল পুলিশের পোশাক, গুলির খোল!