Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Coronavirus

Coronavirus: দেশে ফের বাড়ল দৈনিক আক্রান্ত, স্বস্তি অ্যাকটিভ কেস ও মৃতের সংখ্যায়

WHO'র দাবি দেশে করোনায় মৃতের সংখ্যা অন্তত ৪৭ লক্ষ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২২, ০৯:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২২, ০৯:৩৯

options
link
Coronavirus: দেশে ফের বাড়ল দৈনিক আক্রান্ত, স্বস্তি অ্যাকটিভ কেস ও মৃতের সংখ্যায় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে কোভিড মৃত্যু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিস্ফোরক রিপোর্ট প্রকাশ্যে আসার পরদিন দেশে ফের বাড়ল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে, খানিকটা স্বস্তি দিয়ে আগের দিনের থেকে কমেছে অ্যাকটিভ কেস এবং মৃতের সংখ্যা। তবে সব মিলিয়ে করোনার পরিসংখ্যান বেশ উদ্বেগজনক।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৪৫ জন। যা আগের দিনের থেকে খানিকটা বেশি। এর মধ্যে দিল্লিতেই ১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। রাজধানীতে পজিটিভিটি রেট প্রায় ৪ শতাংশের কাছাকাছি। আক্রান্তের নিরিখে দ্বিতীয় দিল্লি লাগোয়া হরিয়ানা। বর্তমানে দেশে অ্যাকটিভ কেস ১৯ হাজার ৬৮৮ জন। যা গতকালের থেকে সামান্য কম। দেশে অ্যাকটিভ কেসের হার বেড়ে হয়েছে ০.০৫ শতাংশ।

[আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরের পুনর্বিন্যাস প্রক্রিয়া চূড়ান্ত, বাড়ল হিন্দু অধ্যুষিত জম্মুর আসনসংখ্যা]

রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন। যা আগের দিনের থেকে বেশ খানিকটা কম। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ২ জন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি ভারতে প্রকৃত মৃতের সংখ্যা প্রায় ৪৭ লক্ষ। দিল্লির করোনা গ্রাফ চিন্তায় রাখলেও দেশে সুস্থতার হার স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৫১ হাজার ২৪৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ৫৪৯ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।

[আরও পড়ুন: হাওয়া ভরার সময় JCB মেশিনের টায়ারে বিস্ফোরণ, ছিন্নভিন্ন দুই যুবক, ভাইরাল ভিডিও]

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৮৯ কোটি ৮১ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৬ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪ লক্ষ ৬৫ হাজার ৯১৮ জনের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.