সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকালই উদ্বেগের পরিসংখ্যান পেরিয়েছিল ভারত। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মোট এক কোটি করোনা আক্রান্তের হদিশ মিলেছিল এদেশে। আজই ফের স্বস্তির পরিসংখ্যান প্রকাশ করল স্বাস্থ্যমন্ত্রক। টানা সাত দিন দেশের দৈনিক করোনা আক্রান্ত দাঁড়াল ৩০ হাজারের নিচে। শুধু তাই নয়, এই সময়ে দৈনিক সুস্থতার সংখ্যাটা নিয়মিত আক্রান্তের থেকে অনেকটা বেশি ছিল। ফলে দেশে সুস্থতার হার অনেক বাড়ল এবং অ্যাকটিভ কেস কমে দাঁড়াল ৩ লক্ষ ৫ হাজারে। মোট আক্রান্তের সংখ্যাটা উদ্বেগজনক শোনালেও আসলে যে পরিস্থিতি নিয়ন্ত্রণেই, সেটা আরও একবার প্রমাণ হল এই পরিসংখ্যানে।
India records 26,624 new COVID-19 cases, 29,690 recoveries, & 341 deaths in the last 24 hours, as per Health Ministry.
AdvertisementTotal cases: 1,00,31,223
Total recoveries: 95,80,402
Active cases: 3,05,344
Death toll: 1,45,477 pic.twitter.com/JWFahf7s5Q
— ANI (@ANI) December 20, 2020
রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৬ হাজার ৬২৪ জন করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন। যা শনিবারের থেকে হাজার খানেক বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩১ হাজার ২২৩ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৪৭৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪১ জনের।
[আরও পড়ুন: আন্দোলনে এখনও পর্যন্ত ৩৩ জনের মৃত্যু! আজ ‘শ্রদ্ধাঞ্জলি দিবস’ পালন কৃষকদের]
স্বস্তির খবর হল, এই মুহূর্তে দেশের সার্বিক সুস্থতার হার প্রায় ৯৫.৪৬ শতাংশ। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ৯৫ লক্ষ ৮০ হাজার ৪০২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯ হাজার ৬৯০ জন। এই মুহূর্তে দেশের মোট অ্যাকটিভ কেস ৩ লক্ষ ৫ হাজার ৩৪৪ জন। ৩৩টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলেই করোনার অ্যাকটিভ কেস ২০ হাজারের কম। মোট অ্যাকটিভ কেসের ৪০ শতাংশই মহারাষ্ট্র এবং কেরলের বাসিন্দা।
A total of 16,11,98,195 samples tested for #COVID19 up to December 19. Of these, 11,07,681 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/VisSfkTL81
— ANI (@ANI) December 20, 2020
সর্বশেষ খবর
-
আর কোনও ছাড় নয়, ফেরাতেই হবে ১০০ কোটি, লন্ডনের আদালতে বিরাট ধাক্কা নীরব মোদির
-
ইস্তফা কেন্দ্রীয় মন্ত্রীর, আরও এক পদত্যাগের জল্পনা, একাধিক রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী বদলের সম্ভাবনা
-
মুখ্যমন্ত্রীর বার্তার পরই পুলিশি অ্যাকশন, তামান্না ‘খুনে’ গ্রেপ্তার আরও ২ অভিযুক্ত
-
ঘানার দরিদ্র ফুটবলারদের বাঁচাতে জাতীয় দলে! ‘ব্রাত্য’ গোলকিপারের হাতেই আটকে গেল ইংল্যান্ড
-
ছত্তিশগড়ের খনিজ ভাণ্ডারে উদ্ধার পাঁচটি হিরে! উচ্ছ্বসিত বিশেষজ্ঞরা