সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে করোনার টিকাকরণের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজ গোটা দেশে দ্বিতীয় দফার ড্রাই রান হবে। গণহারে টিকাকরণের জন্য ভারত কতটা প্রস্তুত তা আরও একবার খতিয়ে দেখা হবে। এরই মধ্যে দেশের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফে আরও খানিকটা স্বস্তি পাওয়া গেল। পরপর তিনদিন সংক্রমণ বৃদ্ধির পর আজ ফের তা নিম্নমুখী। ফের ২০ হাজারের বেশ খানিকটা নিচে নেমে এল দৈনিক আক্রান্তের সংখ্যা। গতকাল যে সুস্থতার সংখ্যার থেকে আক্রান্তের সংখ্যা বেশি হয়ে গিয়েছিল, সেই উদ্বেগের ছবিটাও এদিন দেখতে হল না।
India reports 18,139 new COVID-19 cases, 20,539 discharges, and 234 deaths in last 24 hours, as per Union Health Ministry
AdvertisementTotal cases: 1,04,13,417
Active cases: 2,25,449
Total discharges: 1,00,37,398
Death toll: 1,50,570 pic.twitter.com/E9wHQLhtcP
— ANI (@ANI) January 8, 2021
শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৩৪৫ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা বৃহস্পতিবারের থেকে হাজার দুয়েক কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪ লক্ষ ১৩ হাজার ৪১৭ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার ৫৭০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩৪ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে সামান্য বেশি।
[আরও পড়ুন: ফের চিন্তা বাড়াচ্ছে কোভিড গ্রাফ, বাংলা-সহ চার রাজ্যকে কড়া সতর্কবার্তা কেন্দ্রের]
আক্রান্তের পাশাপাশি স্বস্তি দিয়েছে সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন ২০ হাজার ৫৩৯ জন। যা আগের দিনের থেকে তো বটেই দৈনিক আক্রান্তের থেকেও অনেকটা বেশি। ফলে দেশের মোট অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ২৫ হাজার ৪৪৯ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৩৭ হাজার ৩৪৯৮ জন। এদিকে, পরিসংখ্যানে স্বস্তির পাশাপাশি দেশজুড়ে জোরকদমে চলছে করোনার টিকাকরণের প্রস্তুতিও। আজ ফের দেশজুড়ে হবে ট্রায়াল রান।
সর্বশেষ খবর
-
প্রথমে দু’হাজার, তারপর দৈনিক ৩ লক্ষ টাকা! রামমন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তের
-
স্কুলের বাইরে ছাত্রীদের সামনে হস্তমৈথুন! যুবককে পাকড়াও করল ছাত্ররা, হইচই মালদহে
-
কাশ্মীরে সরকার ভাঙার ষড়যন্ত্র বিজেপির! ‘শীর্ষ নেতাকে ৩০ কোটির টোপ’, বিস্ফোরক ওমর আবদুল্লা
-
জেলা সংগঠন ভাঙনে জর্জরিত মমতা! নেত্রীর ঘনিষ্ঠরাই এবার ঋতব্রত শিবিরের দায়িত্বে
-
২১ জুলাইয়ের অনুমতি পেল ঋতব্রত শিবির! সোম থেকে গান্ধী মূর্তি এলাকায় প্রস্তুতি শুরু ‘আসল’ তৃণমূলের