Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
CoronaVirus COVID-19

অনেকটা কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, দীর্ঘদিন বাদে নিম্নমুখী অ্যাকটিভ কেসও

ভারতে করোনা পরীক্ষার সংখ্যা পেরোল ৩০ কোটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২১, ১০:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২১, ১০:২৫

options
link
অনেকটা কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, দীর্ঘদিন বাদে নিম্নমুখী অ্যাকটিভ কেসও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের ভয়াবহতা কি কমার দিকে? পরপর তিনদিন দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। যা খানিকটা হলেও আশার আলো দেখাচ্ছে গবেষকদের। গতকাল একধাক্কায় দেশের দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছিল। মঙ্গলবার তা আরও কমে নেমে এল ৩ লক্ষ ৩০ হাজারের গণ্ডিতে। যদিও সার্বিকভাবে এই সংখ্যাটা মোটেই স্বস্তিদায়ক নয়। এদিন মৃতের সংখ্যাটাও অবশ্য নেমেছে ৪ হাজারের নিচে। সেটাও খানিকটা স্বস্তির।

মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এই নিয়ে পরপর তিনদিন বড় আকারে কমল আক্রান্তের সংখ্যা। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লক্ষ ৯২ হাজার ৫১৭ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ২ লক্ষ ৪৯ হাজার ৯৯২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৬ জনের। এই সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য বেশি।

[আরও পড়ুন: অক্সিজেন পৌঁছতে মাত্র ৫ মিনিট দেরি, অন্ধ্রের হাসপাতালে প্রাণ গেল ১১ কোভিড রোগীর]

গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫৬ হাজার ৮২ জন। দীর্ঘদিন বাদে যা দৈনিক আক্রান্তের থেকে বেশি। যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস সামান্য কমে দাঁড়াল ৩৭ লক্ষ ১৫ হাজার ২২১ জন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৯০ লক্ষ ২৭ হাজার ৩০৪ জন। করোনা রুখতে টিকাকরণে জোর দিচ্ছে ভারত। দেশে টিকাকরণের হারও ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ১৭ কোটি ২৭ লক্ষ ১০ হাজার ৬৬ জন। এদিকে করোনা পরীক্ষায় নয়া রেকর্ড গড়েছে দেশ। ইতিমধ্যেই ভারতে ৩০ কোটি মানুষের করোনা পরীক্ষা হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.