সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আতঙ্কের নাম ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। মহারাষ্ট্রের পর মধ্যপ্রদেশেও বাড়ছে করোনা ভাইরাসের অতি উন্নত এবং সর্বশেষ ভ্যারিয়েন্টের দাপট। যা কিনা করোনার তৃতীয় ধাক্কার কারণ হতে পারে। সূত্রের খবর, মধ্যপ্রদেশে করোনার নতুন এই প্রজাতির কবলে পড়েছেন আরও ৭ জন রোগী। মৃত্যু হয়েছে দু’জনের। মহারাষ্ট্রেও নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা যা উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের।
India reports 51,667 new #COVID19 cases, 64,527 recoveries and 1,329 deaths in the last 24 hours, as per the Union Health Ministry.
AdvertisementTotal cases: 3,01,34,445
Total recoveries: 2,91,28,267
Death toll: 3,93,310
Active cases: 6,12,868Total vaccination: 30,79,48,744 pic.twitter.com/0JXZ1weaTK
— ANI (@ANI) June 25, 2021
শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫১ হাজার ৬৬৭ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের চেয়ে খানিকটা কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১ লক্ষ ৩৪ হাজার ৪৪৫ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৩ লক্ষ ৮৩ হাজার ৩১০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৯ জনের। দেশের দৈনিক সংক্রমণের হার অনেকদিন ধরেই নিম্নমুখী। তবে, মৃত্যুর হার নিয়ে এখনও পুরোপুরি চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না। কারণ, এখনও নিয়মিত দৈনিক হাজারের বেশি মানুষের প্রাণ যাচ্ছে।
[আরও পড়ুন: মোদির ডাকা সর্বদলে জোরাল কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবি, কী জানাল কেন্দ্র?]
স্বাস্থ্যমন্ত্রকের জন্য বড় স্বস্তির জায়গা হল অ্যাকটিভ কেস। এদিন নতুন করে অ্যাকটিভ কেস কমেছে ১০ হাজারের বেশি। যার ফলে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ১২ হাজার ৮৬৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬৪ হাজার ৫২৭ জন। ইতিমধ্যেই ভারতে ৩০ কোটি ৭৯ লক্ষ ৪৮ হাজার ৭৪৪ জনকে টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে ১৭ লক্ষের বেশি মানুষের।
#COVID19 | A total of 39,95,68,448 samples tested up to June 24. Of which 17,35,781 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/sSUg40GeWy
— ANI (@ANI) June 25, 2021
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী