সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ওমিক্রন আতঙ্কের মধ্যে উদ্বেগ। ফের বাড়ল করোনার দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা। মহারাষ্ট্র এবং কেরলে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে ওমিক্রন। করোনার নয়া স্ট্রেনের হদিশ মিলেছে বাংলা-সহ বেশ কয়েকটি রাজ্যে। এরই মধ্যে নতুন করে দৈনিক আক্রান্ত পৌঁছে গেল প্রায় ৮ হাজারের কাছাকাছি। বাড়ল মৃতের সংখ্যাও।
India reports 7,974 new #COVID19 cases, 7,948 recoveries, and 343 deaths in the last 24 hours.
AdvertisementActive cases: 87,245
Total recoveries: 3,41,54,879
Death toll: 4,76,478Total Vaccination: 1,35,25,36,986 pic.twitter.com/ZfVAKcK6dN
— ANI (@ANI) December 16, 2021
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৯৭৪ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩৪৩ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৬ হাজার ৪৭৮ জন। প্রতিদিনই একটু একটু করে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮৭ হাজার ২৪৫ জন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ৫৪ হাজার ৮৭৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৯৪৮ জন। সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ।
[আরও পড়ুন: COVID-19 Update: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ২৪৭, মহারাষ্ট্রে বেড়েই চলেছে ‘ওমিক্রন’ আক্রান্তের সংখ্যা]
তবে নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ওমিক্রন। মহারাষ্ট্র এবং কেরলে নতুন করে একাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে। শুধু ভারত নয়, গোটা বিশ্বের ৭৫টি দেশে ইতিমধ্যেই ওমিক্রন ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা, বহু দেশেই কমবেশি করোনার নতুন এই স্ট্রেন ছড়িয়ে পড়েছে। তবে, সব দেশে সনাক্ত করা যাচ্ছে না। সেটাই উদ্বেগের।
[আরও পড়ুন: নিয়মিত হট্টগোলে কাজ হচ্ছে না সংসদে, বিরোধীদের বিরুদ্ধে পালটা বিক্ষোভ বিজেপি সাংসদদের]
এদিকে ওমিক্রন সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যেই করোনার বুস্টার ডোজ নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্র। সূত্রের খবর, কেন্দ্র চাইছে দেশের ৬৫ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিককে টিকার দুটি ডোজ দেওয়ার পরই বুস্টার ডোজ নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দেবে কেন্দ্র। চলতি মাসের শেষেই তা নিয়ে আলোচনা হতে পারে।
সর্বশেষ খবর
-
‘না চাইলেও অভিষেককে সেনাপতির সম্মান দিয়েছি’, শুভেন্দুর প্রশংসা করে বিজেপি যোগের ইচ্ছাপ্রকাশ সৌমেনের
-
ওমানের কাছে বাণিজ্যতরীতে হামলায় এখনও নিখোঁজ তিন ভারতীয়, জানাল কেন্দ্র
-
আলিপুরে সরকারি অফিসে ভয়ংকর অগ্নিকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্র! দায়ের এফআইআর
-
এক যাত্রায় পৃথক ফল! তথ্যগোপনে কংগ্রেসের রাজ্যসভার প্রার্থীপদ খারিজ, বহাল রইলেন এনডিএ প্রার্থী
-
দিঘা জগন্নাথ মন্দির থেকে সরল ‘ধাম’, ‘আগেই বলেছিলাম, শোনা হয়নি’, শুভেন্দুর পাশে রাজেশ দৈতাপতি