সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে করোনা সংক্রমণের গ্রাফ যে নিম্নমুখী তা আরও খানিকটা স্পষ্ট হল শুক্রবার। দেশে সক্রিয় COVID-19 রোগীর সংখ্যা কমতে কমতে নেমে এল ৬ লক্ষেরও নিচে। গত বেশ কয়েকদিন ধরেই দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যাটা ৫০ হাজারের নিচেই ছিল। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হল না। এদিনও নতুন করোনা সংক্রমণের সংখ্যাটা সামান্য কমে সাড়ে ৪৮ হাজারের কাছে এসে দাঁড়িয়েছে। তবে, সামান্য বেড়েছে মৃতের সংখ্যাটা।
With 48,648 new #COVID19 infections, India’s total cases surge to 80,88,851. With 563 new deaths, toll mounts to 1,21,090.
AdvertisementTotal active cases are 5,94,386 after a decrease of 9301 in last 24 hrs.
Total cured cases are 73,73,375 with 57,386 new discharges in last 24 hrs. pic.twitter.com/BhmWaxSyCJ
— ANI (@ANI) October 30, 2020
লক্ষ্মীপুজোর দিন সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৮ হাজার ৬৪৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় দেড় হাজার কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ লক্ষ ৮৮ হাজার ৮৫১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটাও খানিকটা বেড়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৬৩ জনের। যা গত কয়েকদিনের তুলনায় বেশি। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২১ হাজার ৯০ জন।
[আরও পড়ুন: চলতি বছরই তৈরি হয়ে যেতে পারে ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন, আশার কথা শোনাল সেরাম ইনস্টিটিউট]
তবে স্বস্তির খবর হল, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭ হাজারের বেশি মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় খানিকটা হলেও বেশি সুস্থ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৭৩ লক্ষ ৭৩ হাজার ৩৭৫ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯৪ হাজার ৩৮৬ জন। দীর্ঘদিন বাদে সক্রিয় রোগীর সংখ্যা ফের ৬ লক্ষের নিচে নেমে এসে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে প্রায় ১১ লক্ষ।
Total 10,77,28,088 samples tested for #COVID19 up to 29th October. Of these 11,64,648 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/raCvZ7hAt3
— ANI (@ANI) October 30, 2020
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক