Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Coronavirus COVID 19

একধাক্কায় অনেকটা বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, কমল করোনাজয়ীর সংখ্যা

ক্রমাগত নিম্নমুখী সংক্রমণের মধ্যেই খানিকটা চিন্তা বাড়াচ্ছে আজকের পরিসংখ্যান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৪, ২০২০, ০৯:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৪, ২০২০, ০৯:৫৯

options
link
একধাক্কায় অনেকটা বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, কমল করোনাজয়ীর সংখ্যা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাময়িক বিচ্যুতি ভারতের। মঙ্গলবার একধাক্কায় বেশ খানিকটা বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। আগের দিন যে সংখ্যাটা ৩৮ হাজারে নেমে এসেছিল, গতকাল তা ফের বেড়ে পৌঁছে গিয়েছে ৪৬ হাজারে। সেই সঙ্গে সামান্য হলেও বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা। তবে, এখনও অ্যাক্টিভ কেসের নিম্নমুখী গ্রাফ স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে।

বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৬ হাজার ২৫৪ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৮ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ লক্ষ ১৩ হাজার ৮৭৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটাও সামান্য বেড়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫১৪ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৩ হাজার ৬১১ জন।

[আরও পড়ুন: রাজস্থান পুরনিগমের নির্বাচনে কড়া টক্কর, বিজেপির থেকে সামান্য এগিয়ে কংগ্রেস]

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৩৫৭ জন। যা নতুন আক্রান্তের তুলনায় অনেকটাই বেশি। তবে আগের দিনের তুলনায় বেশ খানিকটা কম। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৭৬ লক্ষ ৫৬ হাজার ৪৭৮ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩৩ হাজার ৭৮৭ জন। স্বাস্থ্য মন্ত্রকের আশা খুব শীঘ্রই দেশের অ্যাক্টিভ কেস ৫ লক্ষের নিচে নেমে আসবে। এদিকে গত ২৪ ঘণ্টায় ১২ লক্ষের বেশি করোনা পরীক্ষা হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.