Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Coronavirus COVID-19

দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটির কাছাকাছি, অ্যাকটিভ কেস প্রায় ৩ লক্ষ

কমেছে দৈনিক আক্রান্ত ও মৃত্যু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৮, ২০২০, ০৯:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৮, ২০২০, ০৯:৪৮

options
link
দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটির কাছাকাছি, অ্যাকটিভ কেস প্রায় ৩ লক্ষ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনা সংক্রমণের হার এখন অনেকটাই নিয়ন্ত্রিত। আগের থেকে অনেক বেড়েছে সুস্থতার হার। কিন্তু আগের তুলনায় মন্থর গতিতে হলেও করোনা বাড়ছে। আর সংক্রমণ বাড়তে বাড়তে মোট আক্রান্তের সংখ্যাটা গিয়ে পৌঁছেছে এক কোটির কাছাকাছি। আগামিকালই হয়তো এই অনাকাঙ্ক্ষিত পরিসংখ্যান পেরিয়ে যাবে ভারত। তবে, স্বস্তির খবর মোট আক্রান্তের সংখ্যাটা ১ কোটির কাছাকাছি হলেও এর মধ্যে অ্যাকটিভ কেস মাত্র ৩ লক্ষের সামান্য বেশি। কারণ, এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৫.৫ শতাংশের কাছাকাছি।

শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২২ হাজার ৮৮৯ জন করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন। যা বৃহস্পতিবারের থেকে হাজার দেড়েক কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ লক্ষ ৭৯ হাজার ৪৪৭ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। এই সংখ্যাটাও বৃহস্পতিবারের তুলনায় কম। আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৪৪ হাজার ৭৮৯ জন।

[আরও পড়ুন: মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে নওয়াজ শরিফকে চিঠি মোদির! কূটনৈতিক মহলে জল্পনা]

স্বস্তির খবর হল, ইতিমধ্যেই দেশের মোট করোনাজয়ীর সংখ্যা পেরিয়ে গিয়েছে ৯৫ লক্ষের গণ্ডি। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৯৫ লক্ষ ২০ হাজার ৮২৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন ৩১ হাজার ৮৭ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস আরও কমে দাঁড়িয়েছে মাত্র ৩ লক্ষ ১৩ হাজার ৮৩১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষাও হয়েছে ১১ লক্ষের বেশি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.