Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Coronavirus COVID19

স্বস্তি ফিরছে সুস্থতার হারে, দেশে মোট করোনাজয়ীর সংখ্যা পেরল ৮৮ লক্ষ

খানিকটা বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২০, ১০:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২০, ১০:১৮

options
link
স্বস্তি ফিরছে সুস্থতার হারে, দেশে মোট করোনাজয়ীর সংখ্যা পেরল ৮৮ লক্ষ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীত পড়তেই দেশে দৈনিক সুস্থতার হার খানিকটা নিম্নমুখী হওয়ার ইঙ্গিত মিলেছিল। করোনার বিরুদ্ধে যুদ্ধে খানিকটা ধাক্কা খেয়েছিল ভারত। ধীরে ধীরে সেই ধাক্কাও সামলে ওঠার ইঙ্গিত মিলল। পরপর দু’দিন নতুন আক্রান্তের থেকে সামান্য হলেও বেশি হল করোনাজয়ীর সংখ্যা। আর সেই সঙ্গে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে জয়ীর মোট সংখ্যাও পেরিয়ে গেল ৮৮ লক্ষের গণ্ডি। যা বেশ স্বস্তিতে রাখছে স্বাস্থ্যমন্ত্রককে। তবে, রবিবারও দৈনিক আক্রান্তের সংখ্যাটা ছিল ৪০ হাজারের বেশি।

এদিন সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ৮১০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ লক্ষ ৯২ হাজার ৯২০ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে সামান্য বেশি। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩৬ হাজার ৬৯৬ জন।

[আরও পড়ুন: করোনা ভ্যাকসিন নিয়ে মোদির সঙ্গে বিস্তারিত আলোচনা, আশার কথা শোনাল সেরাম ইনস্টিটিউট]

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪২ হাজার ২৯৮ জন। যা আগের থেকে কিছুটা হলেও বেশি। এবং দৈনিক আক্রান্তের থেকেও সামান্য বেশি। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮৮ লক্ষ ২ হাজার ২৬৭ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস খানিকটা কমে দাঁড়িয়েছে মাত্র ৪ লক্ষ ৫৩ হাজার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.