Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Mumbai

নিকাশি নিয়ে কাজের ‘ফিরিস্তি’ দিচ্ছিলেন মেয়র, হঠাৎই ম্যানহোলে পড়লেন কর্মী!

সারারাত হওয়া ভারী বৃষ্টিতে শহরের নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়ে। শহরতলির ট্রেন পরিষেবাও ব্যাহত হয়। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় মূল শহরে গড়ে ১৯৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। পশ্চিম শহরতলিতে ২০৮ মিমি ও পূর্ব শহরতলিতে ১৬৭ মিমি বৃষ্টিপাত হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ২০:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ২০:০৯

options
link
নিকাশি নিয়ে কাজের ‘ফিরিস্তি’ দিচ্ছিলেন মেয়র, হঠাৎই ম্যানহোলে পড়লেন কর্মী! zoom
এআই দ্বারা নির্মিত ছবি।
Advertisement

মুম্বইয়ে বৃষ্টিতে জল জমেছে। দুর্ভোগে এলাকাবাসী। এলাকা পরিদর্শনে যান মেয়র। পুরনিগম পরিস্থিতি সামাল দিতে তৈরি, সে কথা জানাছিলেন তিনি। সেই সময় তাঁর সামনেই ম্যানহোলে পড়লেন পুরনিগমের কর্মী। ওই কর্মীকে দ্রুত উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছ। তিনি সুস্থ বলেই জানা গিয়েছে।

মুম্বইতে এমনিতেই ১৩দিন পর বৃষ্টি প্রবেশ করেছে। তারপরই সারারাত হওয়া ভারী বৃষ্টিতে শহরের নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়ে। শহরতলির ট্রেন পরিষেবাও ব্যাহত হয়। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় মূল শহরে গড়ে ১৯৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। পশ্চিম শহরতলিতে ২০৮ মিমি ও পূর্ব শহরতলিতে ১৬৭ মিমি বৃষ্টিপাত হয়েছে।

ভারী বৃষ্টিপাতের ফলে মুম্বইয়ের একাধিক জায়গায় জল জমে যায়। নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে মুম্বইয়ের মাতুঙ্গা এলাকায় যান মেয়র ঋতু তাওয়াদে। বর্তমান পরিস্থিতি, কর্পোরেশন কী কী প্রস্তুতি নিয়েছে ও নিকাশি ব্যবস্থা নিয়ে নিজের বক্তব্য রাখছিলেন মেয়র। সেই সময় ঘটনাটি ঘটে। এলাকাবাসীর ক্যামেরাতে সেই ছবি ধরা পড়েছে। ঘটনার পর দ্রুত ওই কর্মীকে উদ্ধার করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৩ দিন পর মুম্বইয়ে বৃষ্টি প্রবেশ করেছে। তারপরই সারারাত হওয়া ভারী বৃষ্টিতে শহরের নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়ে। শহরতলির ট্রেন পরিষেবাও ব্যাহত হয়। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় মূল শহরে গড়ে ১৯৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। পশ্চিম শহরতলিতে ২০৮ মিমি ও পূর্ব শহরতলিতে ১৬৭ মিমি বৃষ্টিপাত হয়েছে। আন্ধেরি সাবওয়ে, হিন্দমাতা ও কিংস সার্কেলের মতো এলাকাগুলোতে জল জমে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। যার ফলে সকালের ব্যস্ত সময়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। এই অবস্থায় মেয়রের সামনেই ম্যানহোলে পড়ে যান এক কর্মী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.