লিভ ইন সঙ্গীকে খুন করে দেহ ৩৫ টুকরো করে ফ্রিজে রেখে দেওয়ার অভিযোগ উঠেছিল আফতাব পুনাওয়ালার বিরুদ্ধে। ভয়ংকর এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। তার পর থেকে দিল্লির তিহাড় জেলে বন্দি আফতাব। এখনও চলছে মামলা। আগামী ২০ জুলাই ছিল মামলার পরবর্তী শুনানি। কিন্তু জানা গিয়েছে, সেই শুনানি বাতিল হয়ে গিয়েছে। কারণ, ওই দিনই রয়েছে আফতাবের স্নাতকোত্তরের পরীক্ষা।
জানা গিয়েছে, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্র আফতাব। ১১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত তার স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা চলবে। তাই শুনানি বাতিলের জন্য সম্প্রতি সে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়। এরপরই বিচারপতি হরগুরবিন্দর সিংহ জাগ্গি আফতাবের আবেদনে সাড়া দেন। আদালত সূত্রে খবর, ২০ জুলাইয়ের বদলে আগামী ২১ জুলাই দুপুর ২টো নাগাদ সাক্ষ্যগ্রহণের জন্য আফতাব সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২২ সালের ১৮ মে দিল্লির মেহেরৌলিতে প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে খুন করে তাঁর প্রেমিক তথা লিভ-ইন সঙ্গী আফতাব। খুনের পর শ্রদ্ধার দেহ ৩৫টি টুকরো করে সে। এরপর দিল্লি শহরের বিভিন্ন জায়গায়, সেগুলি ফেলতে থাকে। আফতাবকে ভালোবেসে পরিবার, চাকরি, শহর ছেড়ে দিল্লিতে চলে এসেছিলেন তরুণী। যদিও তাঁর পরিণতি হয় মর্মান্তিক। তবে আফতাবের নৃশংস আচরণের কথা জানা ছিল শ্রদ্ধার। এমনকী ২০২০ সালে একটি লম্বা চিঠি লিখে আফতাবের বিরুদ্ধে পুলিশে অভিযোগও করেছিলেন শ্রদ্ধা। কিন্তু তারপরও তিনি আফতাবের সঙ্গে থেকে যান।
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কে ঢুকেছে ৩ হাজার, ‘অন্নপূর্ণা’দের বাড়িতে ‘গর্বিত প্রাপক’ স্টিকার সাঁটলেন মন্ত্রী শংকর
-
হস্ততাঁতে অভিনব উদ্ভাবন, শাড়ির আঁচল থেকেই খুলে নেওয়া যাবে আস্ত রাখি
-
ব্যাট ধরতেই জানেন না! দিব্যি খেলছেন কোটি টাকার লিগে, কার ক্ষমতাবলে সুযোগ দেব চৌধুরীকে?
-
৯ দিনের যমে-মানুষের লড়াই! গোঘাটে সাপের কামড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর
-
নিগ্রহের অভিযোগ জানাতে গিয়ে ফের হেনস্তা! ভরা রাস্তায় মহিলাকে নির্যাতনে অভিযুক্ত তৃণমূল নেতা