সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুম পেরতেই দেশের করোনা (Coronavirus) পরিস্থিতির খানিকটা উন্নতি। কমছে অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০,২২৯ জন। মৃত্যু হয়েছে ১২৫ জনের। আর একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১১,৯২৬ জন। আরও স্বস্তির খবর, ৫২৩ দিনের মধ্যে সর্বনিম্ন অ্যাকটিভ কেস এবং সুস্থতার হার ২০২০ সালের মার্চ মাসের নিরিখে সর্বোচ্চ। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কোভিড (active cases) রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৯৬ হাজার। সুস্থতার হার ৯৮.২৬ শতাংশ।
India reports 10,229 #COVID19 cases, 11,926 recoveries & 125 deaths in last 24 hours as per Union Health Ministry.
AdvertisementCase tally: 3,44,47,536
Active cases: 1,34,096 (lowest in 523 days)
Total recoveries: 3,38,49,785
Death toll: 4,63,655Total Vaccination: 1,12,34,30,478 pic.twitter.com/lRw3b1Wwvq
— ANI (@ANI) November 15, 2021
আসছে শীতের মরশুম। তাতে করোনার বাড়বাড়ন্ত হতে পারে বলে আশঙ্কা বাড়ছিল স্বাস্থ্যমহলে। তবে দেশের সাম্প্রতিক কোভিড (COVID-19) গ্রাফ উদ্বেগ খানিকটা কমাল। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের মার্চ মাস থেকে অর্থাৎ গত ২০ মাসের মধ্যে সর্বোচ্চ দেশে করোনা থেকে সুস্থতার হার। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৮ লক্ষ ৪৯ হাজার ৭৮৫ জন। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দেশে মোট ৩ কোটি ৪৪ লক্ষ ৪৭ হাজার ৫৩৬। আর মহামারীর বলি মোট ৪ লক্ষ ৬৩ হাজার ৬৫৫।
Active cases account for less than 1% of total cases, currently at 0.39% – lowest since March 2020. Recovery Rate currently at 98.26% – highest since March 2020: Government of India #COVID19 pic.twitter.com/rOyBdSszC2
— ANI (@ANI) November 15, 2021
[আরও পড়ুন: উত্তরপ্রদেশের সব আসনে একাই লড়বে কংগ্রেস, যাবতীয় জোট জল্পনায় ইতি টানলেন প্রিয়াঙ্কা]
তবে কেরলের কোভিড পরিস্থিতি নিয়ে চিন্তা এখনও জারি রয়েছে। দেশে মোট দৈনিক আক্রান্তের অর্ধেকেরই বেশি এই রাজ্যের। কেরলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৫৮৪৮ জন, মৃত্যু হয়েছে ৪৬ জনের। আর একদিনে এ রাজ্যে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭২২৮ জন।
[আরও পড়ুন: ত্রিপুরায় ‘সাম্প্রদায়িক হিংসা’র খবর করার পরই আটক দুই মহিলা সাংবাদিক! তুঙ্গে বিতর্ক]
তবে জোরকদমে চলছে টিকাকরণের কাজ। এখনও পর্যন্ত ১১২ কোটি ৩৪ লক্ষ ৩০ হাজার ৪৭৮ জন টিকা পেয়েছেন। চলতি বছরের মধ্যে সব দেশবাসীকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের প্রথম ডোপপাপী ও এক স্বৈরশাসকের ভয়ংকর গল্প
-
আয়ুষ্মান ভবঃ, ঘুম থেকে উঠে এই ৫ অভ্যাস বদলে দেবে জীবনের মান! বলছেন চিকিৎসকরা
-
বারাকপুরে জোড়া ধাক্কা তৃণমূলে, ভাঙল গ্রাম পঞ্চায়েত, ইস্তফা পুরসভার চেয়ারম্যানেরও
-
বাংলাদেশে ঢুকলেই ‘খুন’ করা হবে! ‘জিরো পয়েন্টে’ থাকা ১২ বাংলাদেশিকে ফেরাল ‘মানবিক’ বিএসএফ
-
ফরাক্কায় হেরোইন ল্যাব! ৪ মহিলা-সহ ৭ গ্রেপ্তার, পলাতক বিহারের মূল পাণ্ডা