সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি তরুণীর সঙ্গে প্রথমে বিয়ে গোপন করা। এরপর ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও স্ত্রীকে ভারতে থাকতে সাহায্য করার অভিযোগে বরখাস্ত হয়েছিলেন সিআরপিএফ জওয়ান। সেই অভিযোগকে চ্যালেঞ্জ করে এবার জম্মু ও কাশ্মীর হাই কোর্টের দ্বারস্থ অভিযুক্ত জওয়ান মুনির আহমেদ। জানা গিয়েছে, মুনিরের আইনজীবী বিজেপি নেতা অঙ্কুর শর্মা আদালতে একটি পিটিশন দাখিল করেছেন। বিচারক ইতিমধ্যেই সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস পাঠিয়েছেন।
জম্মু ও কাশ্মীরে কর্তব্যরত সিআরপিএফ জওয়ানের সঙ্গে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা মিনাল খানের আলাপ ও ঘনিষ্ঠতা হয় অনলাইনে। বিয়ে হয় ২০২৪-এর মে মাসে। অনলাইনে ভারচুয়াল ‘নিকাহ’ করেন মুনির ও মিনাল। গত মার্চ মাসে ভারতে আসেন মুনাল। ওই মাসের ২২ তারিখে তাঁর ভিসা ফুরিয়ে যায়। মিনালের আইনজীবী দাবি করেন, দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করেছেন মক্কেল। এর মধ্যে ২২ এপ্রিল পহেলগাঁও হামলা হয়। যার পর পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরতে বলা হয়। বাধ্য হয়ে অটারী-ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে ফিরছিলেন মিনাল। কিন্তু শেষ মুহূর্তে আদালতের নির্দেশে ভারতে থাকার অনুমতি পান তিনি।
সিআরপিএফের তরফে জানানো হয়েছে, পাক তরুণীর সঙ্গে বিয়ের বিষয়টা চেপে গিয়েছিলেন জওয়ান। ভিসার মেয়াদ ফুরানোর পরেও তাঁর ভারতে থেকে যাওয়ার বিষয়টিও চেপে গিয়েছিলেন। এই ধরনের কার্যকলাপ সন্দেহজনক, এমনকী জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিবহুল। সেই কারণেই তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ খবর
-
‘ছাত্র ভোট হবে, সব কলেজে উড়বে গেরুয়া আবির’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
‘টক্সিক’ যশের সঙ্গে যৌনদৃশ্যে ঝড় কিয়ারার! ‘কেমন স্বামী, সামলাতে পারেন না?’, খোঁটা শুনলেন সিদ্ধার্থ
-
মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু দাদু-দিদার, প্রাণে বেঁচেও ‘অনাথ’ কিশোরের আর্তনাদ, ‘তখনও বেঁচে ছিল’
-
পরকীয়া নয়, বর্তমানে সম্পর্ক ভাঙার নেপথ্যে নতুন শত্রু! জানাচ্ছে সমীক্ষা
-
ট্রেন বা স্টেশন নোংরা করলে জরিমানা ১০০০ টাকা! আর কোন নিয়মভঙ্গে গুনতে হবে মোটা টাকা?