Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

রাখির অনুষ্ঠানে ছাত্রীদের হেনস্তার অভিযোগ জওয়ানদের বিরুদ্ধে

অভিযোগ পেয়ে তদন্তে সিআরপিএফ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০১৭, ০৬:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০১৭, ০৬:৫৬

options
link
রাখির অনুষ্ঠানে ছাত্রীদের হেনস্তার অভিযোগ জওয়ানদের বিরুদ্ধে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখিবন্ধন উৎসবে অংশ নিতে ছত্তিশগঢ়ের একটি আশ্রমে গিয়েছিলেন সিআরপিএফ জওয়ানরা। প্যারামিলিটারি জওয়ানদের হাতে রাখি পরানোর কথা ছিল সেখানকার ছাত্রীদের। কিন্তু সেখানেই নিরাপত্তার জন্য উপস্থিত ওই জওয়ানরা আশ্রমের ছাত্রীদের সঙ্গে অশালীন ব্যবহার করেছেন। এমনটাই অভিযোগ উঠেছে বেশ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি সামনে আসতেই নড়চড়ে বসেছে প্রশাসন।ইতিমধ্যে ছত্তিশগঢ় পুলিশ ও সিআরপিএফের পক্ষ থেকে দু’টি পৃথক তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

[রাখিবন্ধন উৎসবে শামিল সোনাগাছির যৌনকর্মীরাও, হাজির মদনও]

জানা গিয়েছে, ছত্তিশগঢ়ের মাওবাদী অধ্যুষিত এলাকা দান্তেওয়াড়ার পালনারের একটি সরকার পরিচালিত আশ্রমে রাখি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সিআরপিএফ জওয়ানরাও। এসেছিল প্রায় ৫০০ জন ছাত্রী। সেখানেই বেশ কয়েকজন ছাত্রীকে হেনস্তার অভিযোগ ওঠে জওয়ানদের বিরুদ্ধে। এক সমাজকর্মী হিমাংশু কুমারের ফেসবুক পোস্ট থেকে ঘটনাটি সামনে আসে। ওই সমাজকর্মী অভিযোগ করেন, একাদশ শ্রেণির অন্তত চার থেকে পাঁচ জন ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। তিনি বলেন, ‘অনুষ্ঠানের পর কয়েকজন ছাত্রী বাথরুমে যাওয়ার সময়ই তাঁদের হেনস্তা করে সিআরপিএফের কয়েকজন জওয়ান। কয়েকজন গ্রামবাসীও এই ঘটনার সাক্ষী।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[টানটান গোয়েন্দা গল্পকেও হার মানাবে কলকাতা পুলিশের ‘রহস্য রবিবার’]

এরপরই প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়। ইতিমধ্যে পসকো আইনে অজ্ঞাতপরিচয় যুবকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে, পৃথক তদন্ত শুরু হয়েছে সিআরপিএফের পক্ষ থেকেও। সিআরপিএফের ডিজি, কালেক্টর এবং পুলিশ সুপার ইতিমধ্যে ওই আশ্রমে গিয়েছেন। তদন্তের জন্য তৈরি করা হয়েছে পাঁচ সদস্যের একটি বিশেষ দল। ওই দিন যে জওয়ানরা সেখানে ছিলেন ছাত্রীদের তাঁদের ছবিও দেখানো হবে, যাতে অভিযুক্তদের শনাক্ত করা যায়। বস্তারে সিআরপিএফের ডিআইজি জানান, ‘আমরা অভিযোগ পেয়েছি যে, একটি আশ্রমে রাখিবন্ধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কয়েকজন জওয়ান ছাত্রীদের হেনস্তা করেছে। এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত হচ্ছে। দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

[নিউটাউনে প্রতারণা চক্র, ধৃতদের জেরা করতে শহরে জার্মান পুলিশ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.