সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিন ধর্মের এক যুবতীকে ভালবেসেছিলেন তিনি। এই অপরাধে প্রবল জনরোষের মুখে পড়তে হল ঝাড়খণ্ডের এক যুবককে। নগ্ন করে ওই যুবককে বেধড়ক মারধর করে স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ওই যুবককে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই মন্টু যাদব নামে স্থানীয় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের বোকারো জেলার কাথারা এলাকায়।
[খতম দুজানা, অমরনাথ হামলার মূলচক্রীই এবার লস্করের দায়িত্বে]
আক্রান্ত ওই যুবকের নাম মহম্মদ শাকির। বোকারো জেলার কাথারা এলাকারই বাসিন্দা তিনি। স্থানীয় এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় শাকিরের। কিন্তু, ওই যুবতী ভিনধর্মের। আর তা থেকে গণ্ডগোলে্র সূত্রপাত। জানা গিয়েছে, মঙ্গলবার এলাকারই একটি অফিসে ঘরে ওই যুবতীর সঙ্গে শাকিরকে আপত্তিকর অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অফিস ঘরটি ঘিরে ফেলেন কয়েকশো মানুষ। অফিস ঘর থেকে শাকিরকে টেনে হিঁচড়ে বের করে আনা হয়। এরপর তাঁকে নগ্ন করে স্থানীয় বাজারে নিয়ে গিয়ে শুরু হয় বেধড়ক মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু উন্মুত্ত জনতাকে সামলাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকর্মীদের। শেষপর্যন্ত কোনওরকমে শাকিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
[এবার গরুর জন্য পৃথক মন্ত্রকের পরিকল্পনা কেন্দ্রের!]
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শাকিরের শরীরের ভিতরে বেশ কয়েকটি জায়গায় আঘাত লেগেছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিকে, এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশ। মন্টু যাদব নামে স্থানীয় এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
[হারিয়েছিলেন যুবক পুত্রকে, ৬৪ বছরে মা হয়ে শোক মিটল মহিলার]
সর্বশেষ খবর
-
‘ব্রেক আপের পর আমার কাছে এসে কাঁদবে’, জাহির-সোনাক্ষীকে নিয়ে ভবিষ্যদ্বাণী সলমনের!
-
বন্ধুর ডাকে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ! ২ দিন পর উদ্ধার ছাত্রের পচাগলা দেহ, তদন্তে পুলিশ
-
রথেই পুজোর ঢাকে কাঠি, এবার কোন থিমে সাজবে শ্রীভূমি স্পোর্টিং ও একডালিয়া?
-
পুরীতে ভিড়ের চাপে অসুস্থ ৩৩, প্রশাসনের তৎপরতায় এড়ানো গেল বড় বিপত্তি
-
এই প্রথম সিএবি বৈঠকে থাকলেন সরকারি প্রতিনিধি, সাফাইয়েও ‘অসঙ্গতি’ সিএবির