সিএবিতে যুগ্ম সচিবের পদে নির্বাচন পিছিয়ে গিয়েছে। বুধবার জরুরি ভিত্তিক বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকের একটাই উদ্দেশ্য ছিল, কোন পরিস্থিতিতে সিএবি নির্বাচন পিছিয়ে গেল, সেটা জানানো। কিন্তু বুধবারের সেই বৈঠকে একেবারে নির্বাচনের মতোই উত্তাপ ছড়াল। প্রশ্ন-পালটা প্রশ্নে একটা সময় প্রবল উত্তপ্ত হয়ে উঠল সিএবির সভা।
বৈঠকে প্রথমেই প্রশ্ন ওঠে, কেন সিএবির নির্বাচন পিছিয়ে দেওয়া হল। বৈঠকে উপস্থিত এক প্রতিনিধি প্রশ্ন তোলেন, স্পেশাল জেনারেল মিটিং যে পিছিয়ে দেওয়া হল, সেটা কেন জানানো হল না? এসজিএম তো করা যেতেই পারত। সেখানে কী হচ্ছে, সেটা ইলেক্টোরাল অফিসার জানিয়ে দিতে পারতেন। যার পালটা উত্তর দেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে পরিস্থিতি উত্তপ্ত হয় মূলত দু’টো বিষয়ে। এক, সত্তরোর্ধ্ব কেউ ভোট দিতে পারবেন কি না। দুই, প্রশাসনে নয় বছর পূর্ণ করে ফেললে, সেই ক্রিকেট কর্তার আর সিএবিতে প্রতিনিধিত্ব করার অধিকার আছে কিনা। এটা নিয়েই রীতিমতো তুলকালাম চলে। একটা পক্ষের তরফ থেকে বলা হচ্ছে, লোধা নিয়মে পরিষ্কার করে বলা আছে, সত্তরোর্ধ্ব কেউ আর ভোট দিতে পারবেন না। একইসঙ্গে নয় বছরের মেয়াদ পূর্ণ হলে, কেউ সিএবিতে থাকতে পারবেন না।
আরও পড়ুন:
বৈঠকে প্রথমেই প্রশ্ন ওঠে, কেন সিএবির নির্বাচন পিছিয়ে দেওয়া হল। বৈঠকে উপস্থিত এক প্রতিনিধি প্রশ্ন তোলেন, স্পেশাল জেনারেল মিটিং যে পিছিয়ে দেওয়া হল, সেটা কেন জানানো হল না?
বলা হচ্ছে, বিসিসিআইয়ের ক্ষেত্রে যদি এই নিয়মগুলো মানা হয়, তাহলে সিএবির ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না কেন? যার পালটা আবার সিএবির তরফ থেকে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, এই নিয়মে সব কিছু পরিষ্কার নয়। আর বোর্ড বৈঠকে রাজ্য সংস্থা থেকে পদাধিকারীর প্রতিনিধিত্ব করেন। যাঁরা লোধা আইন অনুসারে নিজ-নিজ সংস্থায় নির্বাচিত হন। সিএবি বলছে, চাকরির ক্ষেত্রে কারও বয়স ষাট পেরিয়ে গেলে নিয়ম অনুযায়ী তাঁকে অবসরে যেতে হয়। কিন্তু দেশের আইনে কোথাও বলা নেই যে কারও বয়স নব্বই হয়ে গেলে, তিনি আর ভোট দিতে পারবেন না। ভোটাধিকার সবার রয়েছে। সিএবির তরফে এটাও বল্য হচ্ছে, তামিলনাড়ু, ঝাড়খণ্ডের মতো রাজ্য ক্রিকেট সংস্থাতেও সত্তরোর্ধ্ব লোকেরা ভোট দেন। বৈঠকে নাকি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সিএবির নিয়ম অনুযায়ী সব কিছু হচ্ছে। সেই অনুযায়ীই আগামী সেপ্টেম্বরে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। কারও কোনও সমস্যা থাকলে তিনি আদালতে যেতেই পারেন।
বৈঠকে নাকি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সিএবির নিয়ম অনুযায়ী সব কিছু হচ্ছে। সেই অনুযায়ীই আগামী সেপ্টেম্বরে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
শোনা গেল, বৈঠকের শুরুতে অভিষেক ডালমিয়া প্রশ্ন তোলেন, জরুরি বৈঠকে অ্যাপেনডিক্স ‘এ’ প্রতিনিধিদের কাছে থাকা বাধ্যতামূলক। অথচ তা সার্কুলেটই করা হয়নি। যার পালটা সিএবি প্রেসিডেন্ট সৌরভ বলেন, এতদিন এই নিয়ম অনুয়ায়ীই সিএবিতে বৈঠক হয়ে এসেছে। একইসঙ্গে তিনি এটাও মনে করিয়ে দেন, অভিষেক যখন সিএবি প্রশাসনে ছিলেন, তখনও একইভাবে বৈঠক হয়েছে। এখন তিনি যেহেতু দায়িত্বে নেই, তাই এই সমস্ত প্রশ্ন তুলছেন। অভিষেকের পালটা জবাব ছিল, যদি আগে ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলটা শুধরে নেওয়া উচিত। একইসঙ্গে সৌরভ নাকি অভিষেকের থেকে এটাও জানতে চান, নিয়মে কোথায় লেখা রয়েছে যে, সত্তরোর্ধ্ব কেউ ভোট দিতে পারবেন না?
কেউ কেউ বলার চেষ্টা করছেন, সিএবির ভোট সংক্রান্ত ব্যাপার নিয়ে জেলাশাসকের যে সব চিঠি জমা পড়েছে, তার বয়ান সব একই। যা নিয়ে সিএবির এক বর্ষীয়ান সদস্য প্রশ্ন তুলে বলেন, “সিএবির কর্তাদের যদি মনে হয় সব চিঠিগুলো শুধুই কপি-পেস্ট করা হয়েছে, তাহলে সৌরভরা কেন সেসব উপেক্ষা করে ভোট করতে পারলেন না?” সিএবির তরফে যে সব সাফাই দেওয়া হচ্ছে, অতেও বেশ অসঙ্গতি রয়েছে। বলা হচ্ছে, সিএবি যদি প্রতিনিধিদের ক্ষেত্রে লোধা আইন প্রযোজ্য না করে, তা হলে তাদের যুগ্ম-সচিব পদে নির্বাচন করতে কী অসুবিধে ছিল। কড়া প্রশ্ন উঠছে, একই সংস্থার দু’রকম স্টান্স হতে পারে কী করে?
সিএবি যদি প্রতিনিধিদের ক্ষেত্রে লোধা আইন প্রযোজ্য না করে, তা হলে তাদের যুগ্ম-সচিব পদে নির্বাচন করতে কী অসুবিধে ছিল।
ঝালেও আছি, ঝোলেও আছি – এই নীতিতে তো সিএবি প্রশাসন চলে না। এদিনের বৈঠকে একটা সময় বিশ্বরূপ দে আর সিএবির প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার মধ্যে বাকবিতণ্ডা চলে। নিয়ম অনুযায়ী, বিশ্বরূপের সিএবি প্রশাসনে প্রতিনিধিত্বের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এটা নিয়েই প্রশ্ন তোলেন বিশ্বরূপ। শোনা গেল, এটা সময় সিএবির প্রাক্তন কোষাধ্যক্ষ নাকি বলতে থাকেন, নিয়মকানুন তাঁরও জানা রয়েছে। তিনিও দীর্ঘদিন সিএবিতে ছিলেন। বানের জলে ভেসে আসেননি। যার পালটা দেন অভিষেকও। তিনি সাফ জানিয়ে দেন, বানের জলে তিনিও ভেসে আসেননি। ওই সময় পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। সিএবির বৈঠকে আরও একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্পোর্টস সেক্রেটারির এক প্রতিনিধি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথায় মুকুট! ৬০ বছর পর বিরল ফড়িংয়ের দেখা মিলল ঝাড়গ্রামের জঙ্গলে
-
‘২১ জুলাইয়ের আগে লোটাকম্বল নিয়ে চলে যান’, বিক্ষুব্ধদের বার্তা মমতার
-
বিশ্বকাপ স্বপ্ন ভাঙতেই শাস্তির খাঁড়া! আর্জেন্টিনার প্রতিপক্ষদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ফিফার
-
শনিতে শিয়ালদহ শাখায় বাতিল একাধিক ট্রেন, তালিকায় রানাঘাট লোকালও
-
‘হাসিনার ফাঁসিই হবে’, বলছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, গতি পাচ্ছে প্রত্যাবর্তন প্রক্রিয়া?