সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বিভিন্ন প্রান্ত যখন খরায় আক্রান্ত তখন সভা-সমিতিতে নষ্ট হচ্ছে বোতলের জল৷ এই অপচয় রুখতে এবার সচেষ্ট হল দেশের মন্ত্রীরা৷ বোতলের জল ব্যবহার না করার বিশেষ নির্দেশিকাও জারি করা হল৷
সভা-সমিতি কিংবা সাংবাদিক সম্মেলনে বোতলভর্তি জল দেওয়া থাকে৷ কিন্তু বেশিরভাগ জল হয় অব্যবহৃত থেকে যায়, নয় নষ্ট হয়৷ পরিসংখ্যান অনুযায়ী, ৩০ শতাংশ বোতলের জলই নষ্ট হয় এ দেশে৷ এই অপচয় রুখতে এবার সচেষ্ট হলেন দেশের মন্ত্রীরা৷ সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি সংসদ অধিবেশনের পর এক সাংবাদিক সম্মেলনে বোতলের জল রাখেননি৷ উল্টে তিনি জানান, যদি কারও প্রয়োজন হয়, গ্লাসে করে জল দেওয়া হবে৷
জনস্বার্থে অপচয় রুখতে মন্ত্রকের এই প্রয়াস নতুন নয়৷ এর আগে ইউপিএ সরকারের আমলে বিমানে বিজনেস ক্লাসে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ তবে খরা পরিস্থিতি রুখতে প্রধানমন্ত্রী যখন একের পর এক পদক্ষেপ নিচ্ছেন তখন মন্ত্রীদের এই সহযোগিতা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
সর্বশেষ খবর
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!