সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার বাড়িতে বিয়ের অনুষ্ঠান। প্রস্তুতি তুঙ্গে। আত্মীয় পরিজনরাও আসতে শুরু করে দিয়েছেন। কিন্তু বিয়ের ঠিক দু’দিন আগেই ঘটল বড়সড় দুর্ঘটনা। আগুনে পুড়ে ছাই হল সবকিছু, নিভে গেল আনন্দের রোশনাই। সিলিন্ডার ফেটে মৃত্যু হল সেই পরিবারের চারজনের।
Delhi: Cylinder blast in a tea shop in Okhla Phase-1 yesterday. Four dead. pic.twitter.com/yeUja4V3cM
Advertisement— ANI (@ANI_news) June 27, 2017
ঘটনা দক্ষিণ দিল্লির ওখলার। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে উপস্থিত হয়েছিলেন বেশ কিছু আত্মীয়সজন। সোমবার রাতে তাঁদের জন্যই খাবার-দাবার তৈরি করা হচ্ছিল। জানা যাচ্ছে, বাড়ির সঙ্গে লাগোয়া একটি চায়ের দোকানে হচ্ছিল রান্না-বান্না। আর তখনই ঘটে দুর্ঘটনা। আচমকাই সিলিন্ডারে আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সঙ্গে সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তখনই সিলিন্ডার ফেটে যাওয়ায় সব শেষ হয়ে যায়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, প্রাণ হারান ওই পরিবারের চারজন। যাঁদের মধ্যে দুই মহিলা ঘটনাস্থলেই মারা যান। মৃতদের মধ্যে তিন মহিলা ও এক শিশুও রয়েছে। পাশাপাশি গুরুতর আহত হন পরিবারের ন’জন সদস্য। তাঁদের ইএসআই এবং সাফদারজঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[জানেন, অনাথ এই শিশুর জন্য কী করল কলকাতা পুলিশ?]
গোটা ঘটনায় এলাকা জুড়ে ছড়ায় তীব্র আতঙ্ক। স্থানীয়রা জানান, দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও প্রায় ৪৫ মিনিট পর ঘটনাস্থলে এসে পৌঁছয় তারা। ফলে পাশের দুটি কুঁড়েঘরেও আগুন ছড়িয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যে পরিবার বিয়ের অনুষ্ঠানে আলোময় হয়ে উঠেছিল, সোমবার রাতে তা শ্মশানে পরিণত হল।
[এই শহরের স্টেশনে হেঁটে চলেছে ছায়ামূর্তি! ছড়াল আতঙ্ক]
সর্বশেষ খবর
-
রাজস্থানে পাড়ি দিল মালদহের লিচু, আয়ের নতুন পথ খুলতেই মুখে হাসি চাষিদের
-
মাতলা নদীর চর দখল করে ক্যাফে! শওকত-পুত্রকে নোটিস প্রশাসনের, ভাঙা হবে ‘অরণ্যের কূলে’?
-
জ্বালানি সংকটের মাঝেই আন্দামানে ‘প্রাকৃতিক গ্যাস’ ভাণ্ডার! ‘সমুদ্র মন্থনে’ বিরাট সাফল্য
-
আর্জেন্টিনা সমর্থকদের স্বস্তি দিয়ে অনুশীলনে মেসি, নেইমার নিয়ে কী ভাবছে ব্রাজিল?
-
সবুজই আসল সোনা, পরিবেশ সচেতনতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর বিশেষ উদ্যোগ