ফের গোবলয়ে বৈষম্যের বিষ, জাতপাতের বিভাজন। গুজরাটের জুনাগড়ের ভিসাবাদার তালুকের একটি গ্রামের মন্দিরে ছিল একটি বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান। স্থানীয় বাসিন্দারা সেখানে সমবেত ভাবে যোগ দিচ্ছিলেন। কিন্তু অভিযোগ, দলিতদের মন্দিরে প্রবেশে বাধা দেওয়া হয়।
জানা গিয়েছে, গ্রামের রামজি মন্দিরে ছিল পটোৎসব ও প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। সেখানেই চরম উত্তেজনার সৃষ্টি হয়। যখন দলিত সম্প্রদায়ের সদস্যদের অপমান করা হয়। মন্দিরে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল। সেখানেই দলিত ঢুকতে বাধা দেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় পাঁচ ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন অজয়ভাই চতুরভাই বরিচা। অভিযোগপত্রে বলা হয়েছে, দলিত সম্প্রদায়ের লোকেরে মন্দিরে প্রসাদ খেতে গেলে তাঁদের আলাদা খেতে বলা হয়। এমনকী তাঁদের খাবারের প্লেট-গ্লাস তুলে ফেলে দেওয়া হয়। কোনও কোনও দলিত ব্যক্তিকে বাড়ি থেকে থালা-বাসন আনতেও বলা হয়েছিল।
এক অভিযোগকারী উমেশ নাগওয়ান বলেন, খাবার তো বটেই দলিত সম্প্রদায়ের জন্য আলাদা জলেরও ব্যবস্থা করা হয়। স্বাধীনতার ৭৫ বছর পরেও এই মানসিকতা হতাশার উদ্রেক করে। কিছুতেই মেনে নেওয়া যায় না। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পাঁচ ব্যক্তির বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতি নশংসতা প্রতিরোধ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
চুলের ব্যবসায় চাপে বাংলা, বাজার দখলে এগিয়ে পড়শি দেশ
-
নিউটাউনে আদানিদের ২ হাজার শয্যার হাসপাতাল, ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর
-
অসাংবিধানিক! সিএনএন-সহ ৩ সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ, আদালতে ধাক্কা ট্রাম্পের
-
দিলীপের মুখে জ্যোতি বসুর প্রশংসা! বললেন, ‘অন্তর্দ্বন্দ্বেই সিপিএম শেষ’
-
সহকারীদের সুযোগ দিতে চান, আজ শিল্ডে ইস্টবেঙ্গল বেঞ্চে থাকবেন না হাবাস, খেলবেন বিদেশিরা?