Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

আসতে চলেছে তথ্য সুরক্ষা আইন, জেনে নিন খুঁটিনাটি

ডিসেম্বরের মধ্যেই নিয়ে হবে আইনটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৯, ১৩:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৯, ১৩:৪৯

options
link
আসতে চলেছে তথ্য সুরক্ষা আইন, জেনে নিন খুঁটিনাটি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তথ্য সুরক্ষা আইন আনতে চলেছে কেন্দ্র। চলতি বছরের ডিসেম্বরের মাসের মধ্যেই এই আইন কেন্দ্র নিয়ে আসবে বলে সূত্রের খবর। বিশেষত তথ্যের গোপনীয়তা রক্ষাকে সুপ্রিম কোর্ট মানুষের মৌলিক অধিকার বলে জানিয়ে দেওয়ার পরেই, এই আইন আনার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ করতে চাইছে কেন্দ্র। এমনই জানিয়েছেন কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

[ইঁদুরে খেয়েছে ৫০ কেজি গাঁজা, আদালতে আজব যুক্তি পুলিশের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই আইনের খসড়া তৈরি করছেন শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি বি এন শ্রীকৃষ্ণর নেতৃত্বে কয়েকজন বিচারপতির একটি প্যানেল। আইনটির মূল ভিত্তি মূলত তথ্যের গোপনীয়তা রক্ষা মৌলিক অধিকার সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়টি। এই রায়কে সামনে রেখেই নতুন তথ্য সুরক্ষা আইন তৈরির খসড়া বানাচ্ছে বিচারপতিদের প্যানেল।

[তাজমহল মন্দির নয় স্মৃতিসৌধ, আদালতে জানাল এএসআই]

আগামি তিন চার মাসের মধ্যে এই আইন বাস্তবে পরিণত হবে বলে আশা করছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। তথ্য সুরক্ষা, তথ্যের সংরক্ষণ ও গোপনীয়তা বজায় রাখার জন্য আইনটি কতটা সহায়তা করবে, সেই সবদিক খতিয়ে দেখা হচ্ছে। আইনটি যাতে স্বয়ংসম্পূর্ণ ভাবে গড়ে তোলা যায়, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে আশ্বস্ত করেছেন রবিশঙ্কর প্রসাদ।

[নাগাল্যান্ডের স্বাধীনতা চেয়ে তেরঙ্গায় আগুন তরুণীর, ভাইরাল ভিডিও]

এরআগে, বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে দেশের শীর্ষ আদালত জানায়, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা মৌলিক অধিকার। বিচারপতিদের দাবি, স্বাধীনতা ও মৌলিক অধিকার সংক্রান্ত সংবিধানের ২১ নম্বর ধারার একটি অবিচ্ছেদ্য অংশ গোপনীয়তা রক্ষার এই অধিকার। যে কোনও মূল্যেই এতে কোনও সীমারেখা টানা যায় না। কমিটির সদস্য ও ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার প্রধান আধিকারিক অজয় ভূষণ পাণ্ডে জানান, বিলটি সংসদে পেশ করার আগে, তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামত নেবেন। যাতে আইনে কোনও খামতি না থাকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.