সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনে টিকিট কেনাবেচা প্রসঙ্গে মায়াবতীকে যৌনকর্মীর সঙ্গে তুলনা করেছিলেন বিজেপি নেতা দয়াশঙ্কর। তা নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠেছিল। শেষমেশ স্ত্রীর জয় দলে ফেরাল তাঁকে।
যে ১০ কৌশলে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বাজিমাত করল বিজেপি
রাজনৈতিক আক্রমণ কখনও কখনও শিষ্টাচার ছাড়ায়। দয়াশঙ্করের কথাতেও তাই-ই খুঁজে পেয়েছিলেন দলীয় নেতারা। গোটা দেশে যখন তাঁর মন্তব্য নিয়ে ঝড়, তখন কোনও রেয়াত করা হয়নি দলের তরফেও। বরখাস্ত করা হয়েছিল নেতাকে। কিন্তু কথায় বলে স্ত্রীভাগ্যে ধন। দয়াশঙ্করের ক্ষেত্রেও তাই প্রযোজ্য হল। স্ত্রীর জয়েই দলে ফিরলেন তিনি।
অবলীলায় ৫০টিরও বেশি দেশের রাজধানী বলে দিচ্ছে ১৭ মাসের দুধের শিশু
লখনউয়ের সরোজিনী নগর থেকে বিজেপির হয়েই নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাঁর স্ত্রী স্বাতী। সামনে কঠিন লড়াই ছিল। একদিকে স্বামী দল থেকে বরখাস্ত। অন্যদিকে বিএসপি নেতাদের কটূক্তি ও সপা নেতাদের থেকে লাগাতার প্রাণনাশের হুমকিও পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন স্বাতী। যদিও কোনও প্রতিবন্ধকতাকেই পাত্তা দেননি। লড়াইয়ের ময়দানে নেমেই জবাব দিতে চেয়েছিলেন। প্রবল মোদি হাওয়ার জেরে সে জবাব দিতেও পেরেছেন। আর তাঁর এই জয়ই দলে ফেরাচ্ছে বরখাস্ত বিজেপি নেতাকে।
দয়াশঙ্কর জানিয়েছেন, তাঁর অপরাধের শাস্তি দল তাঁকে দিয়েছে। তিনি আগেও বিজেপি কর্মী ছিলেন, এখনও থাকবেন। তবে মায়াবতীকে যে সাধারণ মানুষ প্রত্যাখান করেছেন সে কথা জানিয়ে দিতে ভোলেননি তিনি।
উত্তরপ্রদেশ নির্বাচনের ফল টের পাবে পাকিস্তান, বাংলাদেশও
সর্বশেষ খবর
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের