Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

মৃত সাপের পর এবার মিড-ডে মিলে মিলল মরা টিকটিকি

প্রশ্ন উঠছে, শিক্ষা প্রতিষ্ঠানে কি তবে টাটকা ও স্বাস্থ্যকর খাবারের প্রত্যাশা করা যাবে না?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০১৭, ১৫:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০১৭, ১৫:৫৪

options
link
মৃত সাপের পর এবার মিড-ডে মিলে মিলল মরা টিকটিকি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রশ্ন উঠল স্কুলের মিড-ডে মিলের মান নিয়ে। শুধু নিম্নমানের খাবারই নয়, খাবার পাত থেকে কখনও পাওয়া যাচ্ছে মরা ইঁদুর তো কখনও সাপের মৃতদেহ। ফের ঘটল একই ঘটনা। এবার বিহারে। সোমবার জামুই এলাকার একটি স্কুলে খাবার থেকে বেরিয়ে এল মরা টিকটিকি। সেই বিষাক্ত খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ২৭ জন পড়ুয়া। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

[জানেন, রাজনীতিতে যোগ দিলে প্রথমেই কী করবেন রজনীকান্ত?]

স্কুলের খাবারের মান নিয়ে প্রায়ই অসন্তোষ প্রকাশ করেন পড়ুয়াদের অভিভাবকরা। কিন্তু তাতেও সমস্যা মেটে না। টিকটিকির মতো সরীসৃপ প্রাণী খাবারে থাকা যে কতটা বিষাক্ত, তা স্কুল কর্তৃপক্ষের খুব ভালভাবেই জানা। তা সত্ত্বেও এসব নিয়ে কোনও কড়া ব্যবস্থা নেওয়া হয় না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

meal_children

[চর্মরোগ নেই, প্রমাণ দিতে বিয়ের আসরেই নগ্ন কনে]

দিন কয়েক আগেই হরিয়ানার ফরিদাবাদে স্কুল পড়ুয়াদের মিড-ডে মিলে পাওয়া গিয়েছিল সাপের মৃতদেহ৷ খাবার খেতে বসার পর থেকেই কোনও একটা গন্ধ পাচ্ছিল পডুয়ারা। কিন্তু বুঝতে না পেরে অনেকেই খাওয়া শুরুও করে দেয়। অনেকে বমিও করে ফেলে। এরপরই এক ছাত্রী খাবারের মধ্যে সাপের মৃতদেহ দেখতে পায়। সেই সবার নজরে ব্যাপারটি আনে। স্কুলের অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকরা সঙ্গে সঙ্গে ছাত্র-ছাত্রীদের সেই খাবার খেতে মানা করেন। কিন্তু ততক্ষণে বেশ কয়েকজন ওই খাবার খেয়ে ফেলেছিল। এমনকী দুই শিক্ষক সেই খাবার চেখে দেখার সময় অসুস্থ হয়ে পড়েন। তাঁদের সবাইকেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। একই খাবার বাকি যে স্কুলগুলিতে পাঠানো হত, তাদেরও সতর্ক করা হয়েছিল। প্রশ্ন উঠছে, শিক্ষা প্রতিষ্ঠানে কি তবে টাটকা ও স্বাস্থ্যকর খাবারের প্রত্যাশা করা যাবে না? আর কতদিনই বা এই অপ্রীতিকর অবস্থা চলবে?

[বাজপেয়ীর ভাবনাতেই সমাধান সম্ভব কাশ্মীর সমস্যার, মত ফারুকের]

ছবি প্রতীকী

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.