সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজমাধ্যমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনার তদন্তে নেমে উত্তরপ্রদেশের মথুরা থকে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ওই যুবক সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে। সেখানে সে যোগীকে খুনের হুমকি দেয়। শুধু তাই নয়, ভিডিওতে অভিযুক্তের হাতে একটি বন্দুকও ছিল বলে অভিযোগ উঠেছে। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের ঠিকানা হাতে পেয়ে তাঁকে গ্রেপ্তার করতে তৎপর হয় তদন্তকারীরা। তার বাড়িতে পৌঁছলে সে ছাদে উঠে পালানোর চেষ্টা করে। এমনকী পুলিশকে ভয় দেখাতে সে শূন্যে গুলিও চালায় বলে অভিযোগ।
মথুরার পুলিশ সুপার (গ্রামীণ) সুরেশ চন্দ্র রাওয়াত বলেন, “যুবককে গ্রেপ্তার করতে আমাদের তিন থেকে চার ঘণ্টা লেগে যায়। কিছুতেই সে ছাদ থেকে নিচে নামতে চাইছিল না। এরপর কয়েকজন আধিকারিক সিঁড়ি ব্যবহার করে বারান্দার পিছনের দিয়ে ছাদে ওঠেন। তারপর সে ধরা পড়ে যায়।” পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে নিয়েছে। রাগ থেকেই সে এমন হুমকি দেয় বলে জানিয়েছে তদন্তকারীদের। কিন্তু কীভাবে তার কাছে বন্দুক এল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি