সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নাম ডা. কৃতিকা পুরোহিত৷ বয়স ২৪৷ তৃতীয় শ্রেণিতে পড়ার সময়ই স্নায়ুজনিত সমস্যা থেকে দৃষ্টি হারিয়েছিলেন কৃতিকা৷ কিন্তু দৃষ্টি চলে গেলেও স্বপ্ন দেখা বন্ধ করেননি তিনি৷ আর সেই স্বপ্নের উপর ভর করেই পেরিয়েছিলেন বহু বাধা-বিপত্তি৷ সব সমস্যা অতিক্রম করে হয়ে উঠেছেন চিকিৎসক৷ আর তাঁর এই অধ্যবসায়ের জোরেই দেশ পেল তার প্রথম ‘দৃষ্টিহীন’ চিকিৎসককে৷
দৃষ্টিশক্তি হারানোর পর লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য নানা সময়ে নানা সমস্যার সম্মুখীন হয়েছেন নাল্লাসোপারার কৃতিকা৷ প্রথমে সায়েন্স নিয়ে লেখাপড়া করতে গিয়ে বাধা পেয়েছিলেন তিনি৷ এরপর মেডিক্যাল পড়ার সিদ্ধান্ত নিলে সরকারি মেডিক্যাল কলেজগুলি দৃষ্টিহীন ছাত্রীকে কলেজে অ্যাডমিশন দিতে অস্বীকার করে৷ দৃষ্টিহীন ছাত্রী কেমনভাবে প্র্যাকটিকাল পরীক্ষা-নিরীক্ষা করবেন তা নিয়ে প্রশ্ন করেছিল কলেজ কর্তৃপক্ষ৷ কিন্তু আবারও নিজের যোগ্যতা প্রমাণ করে দিলেন কৃতিকা৷ আদালতে অ্যানাটমি পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হলেন তিনি৷ আদালতের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করার পর ডাক্তারি পরীক্ষাতেও ভাল ফল করেছিলেন কৃতিকা৷
তাঁর এই অসামান্য ফলাফলের পরই মহারাষ্ট্র স্টেট কাউন্সিল ফর অকুপেশনাল থেরাপির তরফে তাঁকে ডাক্তারি সার্টিফিকেট প্রদান করা হয়৷ আর কৃতিকা পান দেশের প্রথম ‘দৃষ্টিহীন’ চিকিৎসকের পরিচয়৷
এবার পথ দুর্ঘটনায় আক্রান্তকে সাহায্য করলেই মিলবে ২০০০ টাকা
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ